Anurag Kashyap on Epstein files

বেজিংয়ে আলাপ জেফ্রির সঙ্গে! এপস্টিন ফাইল্‌সে নাম জড়াতেই কোন তথ্য প্রকাশ্যে আনলেন অনুরাগ কাশ্যপ?

এপস্টিন ফাইল্‌সে অনুরাগ কাশ্যপের যোগ। যৌন অপরাধীর সঙ্গে আলাপ প্রসঙ্গে কী বললেন পরিচালক?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৯
Anurag Kashyap opens Up About his name linked in Epstein files

এপস্টিন প্রসঙ্গে মুখ খুললেন অনুরাগ। ছবি: সংগৃহীত।

যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত ফাইল প্রকাশ্যে এসেছে। গত ৩০ জানুয়ারি ৩০ লক্ষের বেশি নথিসমেত ফাইল প্রকাশ করেছে আমেরিকার বিচার বিভাগ। পূর্বপ্রকাশিত ফাইলগুলির মতো নতুন ফাইলগুলিতেও কিছু বিশিষ্টজনের নাম রয়েছে। নতুন ফাইলগুলিতে নাম মিলেছে ইলন মাস্ক, বিল গেটস, নিউ ইয়র্কের মেয়র জ়োহরান মামদানির মা তথা চিত্রপরিচালক মীরা নায়ারের। সেখানেই অনুরাগকে নাকি ‘বলিউড গাই’ (এমন এক জন যাঁর সঙ্গে বলিউডের যোগ আছে) বলে উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে মুখ খুললেন পরিচালক নিজেই।

Advertisement

২০১৭ সালে নাকি অনুরাগকে একটি অনুষ্ঠানের জন্য যোগাযোগ করা হয়েছিল। যেটির সঙ্গে জেফ্রি এপস্টিনের যোগ ছিল। অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল চিনের বেজিং শহরে। এপস্টিন ফাইলে নাম প্রকাশ্যে আসতেই মুখ খোলেন বিল গেটস। তিনি জানান, জীবনে একবারই এপস্টিনের সঙ্গে দেখা হয়েছিল তাঁর। সে জন্য তিনি অনুশোচনায় ভুগছেন। মীরা নায়ারের নাম জড়াতেই জোহরান মামদানির বাড়ির সামনে বিক্ষোভ দেখান নিউ ইর্য়কের বাসিন্দারা।

এ বার অনুরাগ বলেন, ‘‘আমি বুঝতেই পারছি না কেন আমার নাম এল। বহু মাসে আগে একটা আমন্ত্রণপত্র পেয়েছিলাম সেখানে উত্তরও দিইনি আমি। এ ছাড়াও আমি জীবনে কখনও বেজিং যাইনি।’’ অনুরাগ জানান, তাঁর কাছে যে মর্মে মেল আসে, সেটি বেশ সন্দেহজনক ছিল। পরিচালকের কথায়, ‘‘আমার নাম যে ভাবে লেখা হয়েছিল মেল-এ, ততটাও জনপ্রিয় আমার ছবি নয়।’’ এক কথায় এপস্টিনের সঙ্গে আলাপের জল্পনা নস্যাৎ করেছেন অনুরাগ।

Advertisement
আরও পড়ুন