Virat Kohli-Anushka Sharma

ফের প্রেমানন্দের শরণাপন্ন বিরুষ্কা! দু’জনের গলাতেই তুলসীর মালা, কোন আকুতি নিয়ে গেলেন আশ্রমে?

মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ আশ্রমে পৌঁছে যান বিরুষ্কা। বিভিন্ন আধ্যাত্মিক কর্মসূচিতে ঘণ্টাখানেক সময় কাটান তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৮
বিরাট-অনুষ্কা ফের প্রেমানন্দের আশ্রমে।

বিরাট-অনুষ্কা ফের প্রেমানন্দের আশ্রমে। ছবি: সংগৃহীত।

ফের আধ্যাত্মিক গুরু প্রেমানন্দের শরণাপন্ন হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। দু’দিন আগেই তারকাদম্পতিকে দেখা গিয়েছিল মুম্বই বিমানবন্দরে। অনুষ্কার গলায় তুলসীর মালা বিশেষ ভাবে নজর কেড়েছিল। সেখান থেকেই তাঁরা পৌঁছে গিয়েছিলেন প্রেমানন্দ মহারাজের কেলিকুঞ্জ আশ্রমে। এর আগেও তাঁদের এই আশ্রমে দেখা গিয়েছে। এ বারও সেখানে যাওয়ার ছিল বিশেষ কারণ।

Advertisement

মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ আশ্রমে পৌঁছে যান বিরুষ্কা। বিভিন্ন আধ্যাত্মিক কর্মসূচিতে ঘণ্টাখানেক সময় কাটান তাঁরা। সেখান থেকেই কিছু মুহূর্ত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, চুপচাপ বসে আছেন বিরাট ও অনুষ্কা। তাঁদের আশপাশেও রয়েছে মানুষের ভিড়। প্রত্যেকেই তাঁরা প্রেমানন্দের বাণী ও কীর্তন শুনছেন মন দিয়ে।

অনুষ্কার গলায় এই দিনও দেখা যায় তুলসীর মালা। পরনে নীল রঙের চুড়িদার ও ওড়না। বিরাটের গলায়ও দেখা যায় তুলসীর মালা। তাঁর পরনে সাদা শার্ট। দু’জনেরই কপালে তিলক কাটা। কিন্তু কেন প্রেমানন্দের কাছে ছুটে গেলেন তাঁরা? গত ১৫ ফেব্রুয়ারি ছিল বিরুষ্কার পুত্র অকায়ের জন্মদিন। পুত্রের জন্মদিন উপলক্ষে এবং পরিবারের মঙ্গল কামনার জন্যই নাকি আশ্রমে গিয়েছিলেন অনুষ্কা ও বিরাট। তবে এই প্রথম নয়। এর আগেও বেশ কয়েক বার তাঁরা প্রেমানন্দের কাছে গিয়েছেন।

গত বছর ডিসেম্বরেও তাঁরা পৌঁছেছিলেন প্রেমানন্দের কাছে। প্রেমানন্দ মহারাজের শরণাপন্ন হয়ে অনুষ্কা বলেছিলেন, ‘‘আমরা দু’জনে আপনাকে স্মরণ করছি। আপনার কাছে নিজেদের সমর্পণ করছি।’’ তাতেই প্রেমানন্দ মহারাজ বলেন, ‘‘আসলে আমরা সকলেই শ্রীজির সন্তান। আমাদের মাথার উপরে যে আকাশ রয়েছে, সেই মস্ত ছাতার তলায় আমরা রয়েছি। সকলকে রাধানাম জপে যেতে হবে।’’

Advertisement
আরও পড়ুন