Virat Kohli-Anushka Sharma

গলায় তুলসীর মালা, সাদা পোশাক! অনুষ্কা-বিরাট কি জীবনযাপনে বড় কোনও পরিবর্তন আনলেন?

সাদা রঙের উপর নীল রঙের ছাপা সুতির চুড়িদার কামিজ়। চোখে রোদচশমা। হাতে ঘড়ি। এমন সাজে প্রায়ই ‘রব নে বনা দি জোড়ি’র অভিনেত্রীকে দেখা যায়। কিন্তু গলায় তুলসীর মালা দেখা যাচ্ছে বিগত কয়েক মাস ধরে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৪
বিরাট-অনুষ্কার জীবনে আমূল পরিবর্তন?

বিরাট-অনুষ্কার জীবনে আমূল পরিবর্তন? ছবি: সংগৃহীত।

বলিউড থেকে তাঁর দূরত্ব বেড়েছে বহু দিন। আধ্যাত্মিক চর্চায় মন দিয়েছেন গত কয়েক বছরে। প্রায়ই আধ্যাত্মিক গুরু প্রেমানন্দের কাছে পৌঁছে যান। কথা হচ্ছে অনুষ্কা শর্মার। বিরাট কোহলির সঙ্গে সম্প্রতি মুম্বই বিমানবন্দরে দেখা গেল তাঁকে। সাদা চুড়িদার পরেছিলেন তিনি। সব সময়ের মতোই স্নিগ্ধ সাজ। যদিও অনুরাগীদের নজর কাড়ল অনুষ্কার গলায় তুলসীর মালা।

Advertisement

সাদা রঙের উপর নীল রঙের ছাপা সুতির চুড়িদার কামিজ়। চোখে রোদচশমা। হাতে ঘড়ি। এমন সাজে প্রায়ই ‘রব নে বনা দি জোড়ি’র অভিনেত্রীকে দেখা যায়। কিন্তু গত কয়েক মাস হল দেখা যাচ্ছে তাঁর গলায় তুলসীর মালা। এই মালা পরলে জীবনযাপনেও কিছু পরিবর্তন আনা হয় বলে শোনা যায়। অনুষ্কাও কি সেই সব নিয়ম পালন করছেন? কৌতূহলী তাঁর অনুরাগীরা।

শোনা যায়, গলায় তুলসীর মালা পরলে আমিষ খাবার, পেঁয়াজ, রসুন, মদ্যপান ত্যাগ করতে হয়। এ সবই কি ত্যাগ করলেন অনুষ্কা? প্রশ্ন উঠছে। তবে অনুষ্কা বা বিরাট তাঁদের জীবনযাপন নিয়ে কোনও রকমের ঘোষণা এখনও করেননি।

গত বছর ডিসেম্বরে প্রেমানন্দের আশ্রমে গিয়েছিলেন অনুষ্কা ও বিরাট। সেখানে তারকাদম্পতি বলেছিলেন, “আমরা দু’জনে আপনাকে স্মরণ করছি। আপনার কাছে নিজেদের সমর্পণ করছি।’’ তাতেই প্রেমানন্দ মহারাজ বলেন, ‘‘আসলে আমরা সকলেই শ্রীজির সন্তান। আমাদের মাথার উপরে যে আকাশ রয়েছে, সেই মস্ত ছাতার তলায় আমরা রয়েছি। সকলকে রাধানাম জপে যেতে হবে।’’

২০১৮ সালে মুক্তি পেয়েছিল অনুষ্কার ছবি ‘জ়িরো’। তার পরে তাঁর আর কোনও ছবিতে তাঁকে দেখা যায়নি। তবে কি চিরকালের মতো অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেত্রী? উত্তর খুঁজছেন নায়িকার অনুরাগীরা।

Advertisement
আরও পড়ুন