Rajpal Yadav Cheque bounce Case

২০-২২ জন অভিনেতাকে রান্না করে খাওয়াতেন রাজপাল? কাদের জন্য দিনের পর দিন খরচ করেছেন তিনি?

‘ফির হেরা ফেরি’, ‘ভুল ভুলাইয়া’, ‘দে দনা দন’-এর মতো অসংখ্য ছবিতে কাজ করেছেন তিনি। কিন্তু তা-ও ৯ কোটি টাকার ঋণ শোধ করতে পারলেন না রাজপাল? এমন প্রশ্ন উঠছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫২
৯ কোটির ঋণ-বিতর্কের মাঝেই নতুন তথ্য।

৯ কোটির ঋণ-বিতর্কের মাঝেই নতুন তথ্য। ছবি: সংগৃহীত।

১৯৯৯ সাল থেকে বড়পর্দায় অভিনয়ের সফর শুরু করেছিলেন রাজপাল যাদব। প্রথম ছবি ‘দিল কেয়া করে’। এর পরে ‘ফির হেরা ফেরি’, ‘ভুল ভুলাইয়া’, ‘দে দনা দন’-এর মতো অসংখ্য ছবিতে কাজ করেছেন তিনি। কিন্তু তা-ও ৯ কোটি টাকার ঋণ শোধ করতে পারলেন না রাজপাল? এমন প্রশ্ন উঠছে। অসংখ্য ছবির পারিশ্রমিক দিয়ে কী করতেন তিনি?

Advertisement

বলিউডে অভিনেতা হতে গেলে বহিরাগতদের প্রথম দিকে দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়, এ কথা সকলেই মানেন। এমনই বহু অভিনেতার পাশে বার বার নাকি দাঁড়িয়েছেন রাজপাল। অভিনেতা যখন ঋণ শোধ করতে না পেরে জেলে, তখন তাঁকে নিয়ে নওয়াজ়উদ্দীন সিদ্দীকীর একটি মন্তব্য ছড়িয়ে পড়েছে। সেখানে নওয়াজ়ই এই বিষয়টি জানিয়েছিলেন।

কপিল শর্মার অনুষ্ঠানে এসে নওয়াজ় বলেছিলেন, রাজপালের জন্যই তিনি প্রথম ছবির কাজ পেয়েছিলেন। এমন বহু অভিনেতাই রাজপালের উপর নির্ভরশীল ছিলেন। নওয়াজ় সেই অনুষ্ঠানে বলেছিলেন, “বলিউডে এসেই রাজপাল কাজ পেয়ে গিয়েছিল। আমাদের ২০-২২ জনের মধ্যে ও-ই সবচেয়ে বেশি কাজ পেত। আমাদের হাতে খুব কম কাজ থাকত। তাই আমাদের একসঙ্গে খাওয়াদাওয়ার পরিকল্পনা হলেই আমরা রাজপালের বাড়িতে যেতাম। ও তখন রোজগার করত।”

সেই সময়ে নাকি সাতসকালে রাজপালের বাড়ির উনুন জ্বলত। নিবত মধ্যরাতে। রাত পর্যন্ত রান্না হত সেখানে। নওয়াজ়ের কথায়, “পাঁচ-ছ’জন অভিনেতা ওর বাড়িতে থাকত রান্নার সময়ে। কেউ পেঁয়াজের খোসা ছাড়াত, কেউ সবজি কেটে দিত।”

বলিউডে আসার বহু আগে থেকেই রাজপাল ও নওয়াজ়ের মধ্যে বন্ধুত্ব। দু’জনেই দিল্লিতে একই নাট্যদলের অংশ ছিলেন। পরে একসঙ্গে ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন।

Advertisement
আরও পড়ুন