Arijit Singh

প্লেব্যাক থেকে অবসরের ঘোষণার পরেও অক্ষয় ছবিতে গান! নিজেই ইচ্ছা প্রকাশ করেছিলেন অরিজিৎ?

অবসর ঘোষণার পরে কেন একের পর এক ছবিতে গাইছেন অরিজিৎ? সেই নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছিল। এ বার অক্ষয় কুমার অভিনীত ‘ভূত বাংলা’ ছবিতে নাকি নিজে থেকেই গান গাইতে চেয়েছিলেন অরিজিৎ?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৯:৪৩
Arijit singh approach bhooth bangla team for tu hi Disda track

অক্ষয়ের ‘ভূত বাংলা’ ছবিতে গান গাইতে চেয়েছিলেন অরিজিৎ? ছবি: সংগৃহীত।

নতুন বছরের শুরুতেই অরিজিৎ সিংহ ঘোষণা করেন, তিনি ছবির গানে আর কণ্ঠ দেবেন না। তবে সম্প্রতি আমির খানের ছেলের ছবিতে গান গেয়েছেন। এমনকি, সলমনের ‘মাতৃভূমি’ ছবিতেও গান গেয়েছেন। ফলে অনেকের মনে প্রশ্ন জেগেছে, অবসর ঘোষণার পরেও কেন একের পর এক ছবিতে গাইছেন? সেই বিভ্রান্তি ইতিমধ্যেই দূর করেছেন অরিজিৎ। এ বার তাঁকে নিয়ে নতুন খবর, প্রিয়দর্শন পরিচালিত ‘ভূত বাংলা’ ছবিতে নাকি নিজে থেকেই গান গাইতে চেয়েছিলেন অরিজিৎ!

Advertisement

অক্ষয় কুমার অভিনীত ‘ভূত বাংলা’ ছবিটি মুক্তি পাবে ১০ এপ্রিল। সম্প্রতি এই ছবির একটি রোম্যান্টিক গান ‘তু হি দিসদা’ গানটি গেয়েছেন অরিজিৎ। যদিও অরিজিৎ জানিয়েছিলেন, এ বছরটা জুড়ে তাঁর একাধিক গান শোনা যাবে। কারণ, সেগুলো প্লেব্যাক না গাওয়ার সিদ্ধান্তের আগেই গাওয়া হয়ে গিয়েছিল এবং কিছু কাজের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। তাই সেগুলো নাকচ করতে পারেননি।

যদিও সূত্রের দাবি, অবসর নেওয়া সত্ত্বেও অরিজিৎ নিজেই গানটি গাওয়ার জন্য ‘ভূত বাংলা’-র নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। অরিজিৎ নিজে বালাজি মোশন পিকচার্স এবং সুরকার প্রীতমের টিমের সঙ্গে যোগাযোগ করে ‘তু হি দিসদা’ গানটিতে কণ্ঠ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি গানটির সঙ্গে একাত্মতা অনুভব করেন এবং বিশ্বাস করতেন যে, তিনি এতে সঠিক গভীরতা ও প্রাণ যোগ করতে পারবেন। গায়ককে পাশে পেয়ে উচ্ছ্বসিত ছিল গোটা টিম। যদিও নেটাগরিকদের একাংশের দাবি, হয়তো প্রীতমের গান বলেই ফেরাতে পারেননি অরিজিৎ।

Advertisement
আরও পড়ুন