Arijit singh

অনুরোধ ছিল, তবুও রহমান ও প্রীতমের সঙ্গে ‘কাজের প্রস্তাব’ ফেরালেন! অরিজিৎ দিলেন কোন যুক্তি?

অনেকের প্রশ্ন, অবসর ঘোষণার পরে কেন একের পর এক ছবিতে গাইছেন? তাঁদের বিভ্রান্তি দূর করেছেন অরিজিৎ। খবর, প্রীতম বা এআর রহমানের মতো সুরকারদের সঙ্গে কাজ করায় নাকি অনীহা প্রকাশ করেছেন গায়ক!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩০
Arijit Singh Refuses To Work With AR Rahman, Pritam he reject listner request

রহমান এবং প্রীতমের সঙ্গে কাজ করতে কি আগ্রহী নন অরিজিৎ? ছবি: সংগৃহীত।

নতুন বছরের শুরুতেই অরিজিৎ সিংহ ঘোষণা করেন, তিনি ছবির গানে কণ্ঠ দেবেন না। তবে সম্প্রতি আমির খানের ছেলের ছবিতে গান গেয়েছেন। এমনকি সলমনের ‘ব্যাটল অফ্‌ গলওয়ান’ ছবিতেও গান গেয়েছেন। ফলে অনেকের প্রশ্ন, অবসর ঘোষণার পরে কেন একের পর এক ছবিতে গাইছেন? তাঁদের বিভ্রান্তি দূর করেছেন অরিজিৎ। খবর, প্রীতম বা এআর রহমানের মতো সুরকারদের সঙ্গে কাজ করায় নাকি অনীহা প্রকাশ করেছেন গায়ক!

Advertisement

অরিজিৎ যে দিন অবসর ঘোষণা করেন, সে দিনই জানিয়ে দিয়েছিলেন, এই গোটা বছরটাই তাঁর একাধিক ছবির গান মুক্তি পাবে। কারণ, এই কাজগুলির চুক্তিতে আগেই সই করে রেখেছিলেন তিনি। অরিজিৎ এ-ও জানান যে, তাঁর সই করা সমস্ত গান মুক্তি পেতে পেতে ২০২৭-ও হয়ে যেতে পারে। সমাজমাধ্যমে অরিজিতের এই কথা শুনে অনুরাগীদের আবদার, তিনি যেন রহমান ও প্রীতম— এই দুই সুরকারের সঙ্গে কাজটা চালিয়ে যান। সেই অনুরাগী অরিজিতের উদ্দেশে লেখেন, ‘‘আমরা আপনার গুণমুগ্ধ। আমাদের জন্য এআর রহমান ও প্রীতমের সঙ্গে কাজটা করুন। ওঁরা আপনাকে সেরা কম্পোজ়িশনগুলো দেন।’’ তাতেই অরিজিৎ লেখেন, ‘‘সকলে নিজের জন্য গান বানান। অন্যের জন্য নয়।’’

Advertisement
আরও পড়ুন