Bengali Serial Actress

বিবাহবিচ্ছেদের কারণেই কি ক্যামেরা থেকে দূরে ছিলেন অভিনেত্রী সোহিনী! কী উত্তর দিলেন তিনি?

মাঝের কয়েকটা বছর ব্যক্তিগত জীবনে খুবই টানাপড়েনের মধ্যে কেটেছে অভিনেত্রীর। তবে সে কথা কখনও প্রকাশ্যে আনতে চাননি, এ কথাই জানালেন সোহিনী।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৮:৩০
ব্যক্তিগত জীবনের টানাপড়েন কি প্রভাব ফেলেছিল সোহিনীর অভিনয়জীবনে?

ব্যক্তিগত জীবনের টানাপড়েন কি প্রভাব ফেলেছিল সোহিনীর অভিনয়জীবনে? ছবি: সংগৃহীত।

প্রায় তিন বছর ধরে অভিনেত্রী সোহিনী গুহ রায়ের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। সে ভাবে পর্দায় দেখাও যায়নি তাঁকে। মাঝের অনেক দিনের বিরতি কাটিয়ে বড়পর্দায় ফের দেখা যাবে অভিনেত্রীকে। ‘মৃগয়া ১.৫’ ছবিতে অভিনয়ের মাধ্যমে ফিরছেন তিনি। ব্যক্তিগত জীবনের টানাপড়েনের জন্যই কি কাজ থেকে দূরে ছিলেন সোহিনী?

Advertisement

মাঝের কয়েকটা বছর ব্যক্তিগত জীবন খুবই টানাপড়েনের মধ্যে কেটেছে অভিনেত্রীর। তবে সে কথা কখনও প্রকাশ্যে আনতে চাননি, এ কথাই জানালেন সোহিনী। তিনি বলেন, “ব্যক্তিগত জীবনটাও তো জীবনেরই অংশ। আমরা যে বলি পেশাজীবন এবং ব্যক্তিজীবন আলাদা রাখা দরকার, সেটা সবসময়ে সম্ভব হয় না। আর আমার প্রাক্তন স্বামীকেও আলোচনার মধ্যে টানতে চাইনি। কারণ, সম্পর্ক জড়ানো, বিয়ের সিদ্ধান্ত ছিল একান্তই আমার ব্যক্তিগত। তবে এটা ঠিক, এই অশান্তি, ঝামেলা, বিচ্ছেদ— কিছুটা তো প্রভাব ফেলেছে। কেরিয়ারে ক্ষতি হয়েছে— বিষয়টাকে এ ভাবে বলতে চাই না।”

প্রায় নয় বছর ধরে সোহিনীকে দর্শক দেখেছে ছোটপর্দায়। কিন্তু এখন কিছু দিন ধারাবাহিক থেকে সরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। তিনি এই মুহূর্তে সিনেমা এবং ওয়েব সিরিজ়ের কাজেই মনোযোগ দিতে চান। এই নতুন ছবিতে ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে তিনি। ‘মৃগয়া’ ছবিতেও এই চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু এই গল্পে তাঁর চরিত্রের ভার অনেকটা বেশি। মাঝে অনেক দিন বিরতি গিয়েছে। তাই এ বার পুরোদমে কাজ করতে চান অভিনেত্রী।

Advertisement
আরও পড়ুন