Bharti Singh

বুঝতে পারেননি অন্তঃসত্ত্বা, তাই বড় ‘ভুল’ করে ফেলেছিলেন ভারতী, শুনে কী পরামর্শ দেন কপিলপত্নী?

২০২৫-এ আবার পুত্রসন্তানের মা হন তিনি। এই আনন্দের মাঝে নিজের জীবনের এক অজানা কাহিনি ভাগ করে নেন ভারতী সিংহ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ২১:০৭
কী করেছিলেন ভারতী সিংহ?

কী করেছিলেন ভারতী সিংহ? ছবি: সংগৃহীত।

সদ্য মা হয়েছেন কৌতুকশিল্পী ভারতী সিংহ। দ্বিতীয় বার মা হওয়ার সুখবর দিয়েছেন তিনি। ২০২২ সালে বড় ছেলে লক্ষ্যর জন্ম দেন তিনি। ২০২৫-এ আবার পুত্রসন্তানের মা হন তিনি। এর মাঝে নিজের জীবনের এক অজানা কাহিনি ভাগ করে নেন ভারতী। প্রথম বার কী কাণ্ড ঘটিয়েছিলেন তিনি, সেই গল্পই বলেন তিনি।

Advertisement

কী ঘটিয়েছিলেন ভারতী? তিনি যে তা অন্তঃসত্ত্বা প্রথম বার বুঝতেই পারেননি ভারতী। সাধারণ ভাবেই জীবনযাপন করছিলেন। কৌতুকশিল্পী বলেন, “অন্যান্য সময়ের মতোই আমরা পার্টি করছিলাম। আমি মদ্যপানও করেছিলাম। তার পরেই দেখি সেখানে একটি ‘প্রেগন্যান্সি কিট’ পড়ে আছে। দেখে মনে হল এক বার পরীক্ষা করে দেখি। পরীক্ষা করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখি দুটো লাইন। আমার স্বামী হর্ষ তো বিশ্বাসই করতে চায়নি।”

তার পর কৌতুকশিল্পী কপিল শর্মার স্ত্রীর পরামর্শ নেন ভারতী। তখন তিনিই ভারতীকে জানিয়েছিলেন, রক্তপরীক্ষা করার জন্য। ভারতী বলেন, “আমি রক্তপরীক্ষা করিয়ে জানতে পারি সাত সপ্তাহ হয়ে গিয়েছে আমার প্রেগন্যান্সির।” তার পরেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ধূমপান, মদ্যপান সব বন্ধ করে দিই। এখন ভারতী দুই সন্তানের মা। দু’হাতে আগলে রাখার চেষ্টা করছেন সন্তানদের।

Advertisement
আরও পড়ুন