Bollywood gossip

মৌনী ও সূরজই নন! ‘ইগো’র লড়াই ভেঙেছে বহু সম্পর্ক! কোন তারকারা এই কারণেই আলাদা হয়েছেন?

মৌনীকে বিয়ে করার পর থেকেই নাকি সূরজ মনে করতে শুরু করেন যে, সামাজিক পরিসরে তাঁর গুরুত্ব কমেছে। সেখান থেকেই মনোমালিন্য ও সম্পর্কে দূরত্ব। সম্পর্কে অহং বা ইগো নেতিবাচক রূপ ধারণ করে। শুধু মৌনী ও সূরজই নন। বলিউডে এর আগেও বেশ কিছু তারকাজুটির এই কারণে বিচ্ছেদ হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১২:১২
অহং ভেঙেছে বহু সম্পর্ক!

অহং ভেঙেছে বহু সম্পর্ক! ছবি: সংগৃহীত।

বিচ্ছেদ হচ্ছে মৌনী রায় ও সূরজ নাম্বিয়ারের। গত ছ’মাস ধরে তাঁরা নাকি আলাদাই থাকছেন। খুব শীঘ্রই আইনি বিচ্ছেদের পথে হাঁটবেন তাঁরা। তবে ঠিক কী কারণে বিচ্ছেদ, তা এখনও স্পষ্ট নয়। প্রথমে শোনা গিয়েছিল, সূরজ নাকি সম্পর্কে প্রতারণা করেছেন। যদিও পরে শোনা যায় অন্য কারণ। মৌনীকে বিয়ে করার পর থেকেই নাকি সূরজ মনে করতে শুরু করেন যে, সামাজিক পরিসরে তাঁর গুরুত্ব কমেছে। সেখান থেকেই মনোমালিন্য ও সম্পর্কে দূরত্ব। সম্পর্কে অহং বা ‘ইগো’ নেতিবাচক রূপ ধারণ করে। শুধু মৌনী ও সূরজই নন। বলিউডে এর আগেও বেশ কিছু তারকাজুটির বিচ্ছেদ হয়েছে এই কারণে।

Advertisement

বহু তারকাজুটিই প্রকাশ্যে বিচ্ছেদের কারণ জানাননি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বার বার উঠে এসেছে যে, অহং ও মতান্তরের জন্যই সম্পর্ক ভেঙে গিয়েছে তাঁদের। তাঁরা কারা?

১) হৃতিক রোশন ও সুজ়ান খান: হৃতিক ও সুজ়ানের বিচ্ছেদে অনেকেই অবাক হয়েছিলেন। দীর্ঘ দাম্পত্যজীবনের পর তাঁদের আলাদা হয়ে যাওয়ার পিছনে ব্যক্তিগত মতভেদ এবং ব্যস্ত পেশাগত জীবনের প্রভাব ছিল বলে শোনা যায়। তবে দাম্পত্য ভেঙে গেলেও কখনওই বন্ধুত্ব ভাঙেননি তাঁরা।

২) মলাইকা অরোরা ও আরবাজ় খান: এই জনপ্রিয় তারকাদম্পতির বিচ্ছেদের ক্ষেত্রে শোনা যায় যে, সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের জীবনদর্শনে পার্থক্য তৈরি হয়েছে। দু’জনের ভবিষ্যৎ পরিকল্পনাতেও দূরত্ব তৈরি হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্তমান স্ত্রীকে নিয়ে আরবাজ় কথা বলেছিলেন। প্রাক্তনে সঙ্গে যে মনোমালিন্য লেগেই থাকত, সেই ইঙ্গিতও দিয়েছিলেন তিনি।

৩) জন আব্রাহাম ও বিপাশা বসু: বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমের সম্পর্ক ছিল জন ও বিপাশার। দীর্ঘদিন একসঙ্গে থাকার পরে তাঁদের বিচ্ছেদ নিয়ে নানা জল্পনা তৈরি হয়। প্রতিশ্রুতি নিয়ে ভিন্ন প্রত্যাশা এবং ব্যক্তিগত মতপার্থক্য এই সম্পর্ক ভাঙার অন্যতম কারণ ছিল বলে শোনা যায়।

৪) করিশ্মা কপূর ও সঞ্জয় কপূর: করিশ্মা ও সঞ্জয়ের বৈবাহিক সম্পর্ক ভাঙার সময়ে একাধিক অভিযোগ এবং আইনি টানাপড়েন সামনে আসে। দীর্ঘদিন বোঝাপড়ার অভাবই তাঁদের সম্পর্ককে দুর্বল করে তোলে বলে বি-টাউনে শোনা যায়।

৬) দিয়া মির্জ়া ও সাহিল সঙ্ঘা: দিয়া ও সাহিল যৌথ ভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। শান্তি বজায় রেখে পথ আলাদা হয়ে যায় তাঁদের। তাঁরা বিচ্ছেদের নির্দিষ্ট কারণ প্রকাশ্যে আনেননি, তবে ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান। অহং-এর কারণেই এই বিচ্ছেদ বলে শোনা যায়।

Advertisement
আরও পড়ুন