Bhoot Bangla Cast Remuneration

বক্সঅফিসে ২০০ কোটি ছুঁই ছুঁই! ‘ভূত বাংলা’য় অভিনেতারা কত নিলেন? পারিশ্রমিক কমালেন কেন অক্ষয়?

ছবিটি তৈরি হয়েছে ১২০ কোটি টাকায়। তার মধ্যে অনেকটাই গিয়েছে অক্ষয়ের পারিশ্রমিকে। অন্য অভিনেতাদের চেয়ে অনেক গুণ বেশি পারিশ্রমিক নিয়েছেন বলিউডের খিলাড়ি কুমার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১১:৩৩
Cast fees of Akshay Kumar starrer Bhoot Bangla

‘ভূত বাংলা’য় অভিনেতাদের পারিশ্রমিক কত? ছবি: সংগৃহীত।

প্রিয়দর্শনের ভৌতিক ছবিতে অক্ষয় কুমার। তাই প্রথম থেকেই ‘ভূত বাংলা’ নিয়ে উত্তেজনা ছিল দর্শকের। ‘ভুলভুলাইয়া’র জনপ্রিয়তা কি এই ছবি ছাপিয়ে যেতে পারবে? সেই প্রশ্নও উঠেছিল। মুক্তির পরে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এই ছবি নিয়ে। এখনও পর্যন্ত সারা বিশ্বের বক্সঅফিসে ১৯৯ কোটি টাকার ব্যবসা করেছে। দেশে ১২০ টাকার বক্সঅফিস সংগ্রহ এই ছবির।

Advertisement

ছবিটি তৈরি হয়েছে ১২০ কোটি টাকায়। তার মধ্যে অনেকটাই গিয়েছে অক্ষয়ের পারিশ্রমিকে। অন্য অভিনেতাদের চেয়ে অনেক গুণ বেশি পারিশ্রমিক নিয়েছেন বলিউডের ‘খিলাড়ি কুমার’। জানা যাচ্ছে, অক্ষয় পেয়েছেন ৫০ কোটি টাকা। তবে সাধারণত অক্ষয় যা পারিশ্রমিক নেন তার চেয়ে ২৮.৫ শতাংশ কম নিয়েছেন এই ছবিতে। সাধারণত অন্য ছবিতে ৬০ থেকে ১৪০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি।

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তব্বু। তিনিও হরর কমেডি ছবির পরিচিত মুখ হয়ে উঠেছেন। ‘ভূত বাংলা’র জন্য তিনি পেয়েছেন ২.৫ কোটি টাকা। ওয়ামিকা গব্বীও রয়েছেন এই ছবিতে যিনি পেয়েছেন ৩ কোটি টাকা। পরেশ রাওয়াল এই ছবির জন্য পেয়েছেন ২ কোটি টাকা।

৯ কোটি টাকার বিতর্ক কাটিয়ে ওঠার পরে ছবির সাফল্য উপভোগ করছেন রাজপাল যাদবও। তিনি এই ছবির জন্য পেয়েছেন ১ কোটি টাকা। এই ছবিতে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা আসরানীও। তিনিও ২ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন এই ছবির জন্য। এটিই ছিল তাঁর শেষ ছবি।

ছবির মোট বাজেটের ৪২ শতাংশই গিয়েছে অভিনেতাদের পারিশ্রমিকের জন্য। ছবির প্রচারের পিছনে খরচ হয়েছে ৩০ কোটি টাকা।

উল্লেখ্য, আসন্ন দিনে অক্ষয়ের হাতে রয়েছে ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’, ‘হ্যায়ওয়ান’, ‘হেরা ফেরি ৩’র মতো ছবি।

Advertisement
আরও পড়ুন