Valentine's Day Special

প্রেম দিবসে কারাবাস থেকে উড়োজাহাজ উপহার! শীঘ্রই জ্যাকলিনকে বিয়ে করবেন সুকেশ?

প্রেম দিবস উপলক্ষে জ্যাকলিনকে একটি উড়োজাহাজ উপহার দিয়েছেন সুকেশ চন্দ্রশেখর। সেই উড়োজাহাজের নাম প্রেমিকার নামের আদ্যক্ষরের (জে এফ) সঙ্গে মিলিয়ে রেখেছেন সুকেশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৮
Conman Sukesh Chandrashekhar gifts gulfstream jet to Jacqueline Fernandez on Valentine’s day

জ্যাকলিনকে উড়োজাহাজ উপহার দিলেন জ্যাকলিন। ছবি: সংগৃহীত।

সংশোধনাগারে থেকেও প্রেমে ভাটা পড়েনি সুকেশ চন্দ্রশেখরের। সেখান থেকেই প্রেয়সী জ্যাকলিন ফার্নান্ডেজ়ের জন্য প্রেমের বার্তা পাঠান তিনি। সেই একই ধারা বজায় থাকল প্রেম দিবস বা ভ্যালেন্টাইন’স ডে-তেও। জ্যাকলিনকে ফের প্রেমপত্র পাঠালেন সুকেশ। বরাবরের মতোই এই চিঠিতেও জ্যাকলিনকে ‘বেবি গার্ল’ বলেই সম্বোধন করেন তিনি। তবে চিঠিতেই শেষ নয়, প্রেমিকাকে চমকে দেওয়ার মতো উপহারও দিয়েছেন সুকেশ।

Advertisement

প্রেম দিবস উপলক্ষে জ্যাকলিনকে একটি উড়োজাহাজ উপহার দিয়েছেন সুকেশ চন্দ্রশেখর। সেই উড়োজাহাজের নাম প্রেমিকার নামের আদ্যক্ষরের (জে এফ) সঙ্গে মিলিয়ে রেখেছেন সুকেশ। দু’পাতার চিঠিতে সুকেশ লিখেছেন, “বেবি গার্ল, তোমাকে প্রেম দিবসের শুভেচ্ছা। এই বছরটা খুব ভাল ভাবে শুরু হয়েছে। আমাদের দু’জনের জীবনেই ভাল কিছু ঘটছে। আমাদের কিছু মাত্র পথ হাঁটা বাকি। তার পরেই সারা জীবন প্রতি বছর আমরা প্রেম দিবস একসঙ্গে কাটাব। তাই এই প্রেম দিবস আমাদের জন্য খুবই বিশেষ। আরও কিছু বলার আগে এটাই বলতে চাই, জ্যাকি, আমি তোমাকে সত্যিই খুব ভালবাসি। পাগলের মতো ভালবাসি। তুমিই সেরা ভ্যালেন্টাইন।”

সুকেশের এই মন্তব্যে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। খুব শীঘ্রই কি জ্যাকলিনের সঙ্গে বিয়ে করার পরিকল্পনা রয়েছে তাঁর? সুকেশ সেই চিঠিতে আরও লেখেন, “বেবি, তুমি কি জানো, প্রেম দিবস আমাদের জীবনের জন্য কতটা বিশেষ? এমনই একটি দিনে আমরা পরস্পরকে মেনে নিয়েছিলাম। পরস্পরকে ক্ষমা করেছিলাম। তাই প্রেম দিবস উপলক্ষে তোমার জন্য বিশেষ উপহার হল একটি গাল্ফস্ট্রিম উড়োজাহাজ। সেখানে তোমার নামের আদ্যক্ষর খোদাই করা রয়েছে।”

সেই উড়োজাহাজের রেজিস্ট্রেশন নম্বরও জ্যাকলিনের জন্মতারিখ ও মাসের সঙ্গে মিলিয়ে রেখেছেন সুকেশ। প্রেমিক সুকেশ লিখেছেন, “বেবি, তুমি সারা বিশ্ব ঘুরে বেড়াও কাজের জন্য। এ বার থেকে এই উড়োজাহাজে করে ঘুরবে। তোমার যাতায়াতে খুব সুবিধা হবে। কেউ তোমাকে প্রশ্নও করতে পারবে না। তার কারণ, আমি এই বছরের আয়কর ফেরত দেওয়ার নথিতে এই উড়োজাহাজের কথা উল্লেখ করেছি।”

Advertisement
আরও পড়ুন