West Bengal Election 2026

পঞ্চসায়রে বিজেপি এজেন্টের দফতরে হামলার ঘটনায় গ্রেফতার সাত জন! দ্বিতীয় দফার ভোট মিটতেই হয় ভাঙচুর

অভিযোগ, বিজেপি এজেন্টের ওই দফতর থেকে নগদ ৪০ হাজার টাকা চুরি করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দফতরের সামনে অনেকে জড়ো হয়েছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ মে ২০২৬ ২০:৫০

— প্রতীকী চিত্র।

ভোটের পরে গড়িয়ার পঞ্চসায়রে বিজেপির এজেন্টের দফতরে হামলার অভিযোগের ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের এক দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত। থানায় এফআইআর করেছিলেন বিজেপি এজেন্ট শান্তনু সরকারের স্ত্রী অঙ্কিতা সরকার। এফআইআরে সাত জনের নাম ছিল। তাঁদের সকলকেই গ্রেফতার করা হয়েছে।

Advertisement

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোট ছিল। পঞ্চসায়র যে বিধানসভা আসনের অন্তর্গত, সেই যাদবপুরেও ওই দিন ভোট ছিল। অঙ্কিতার অভিযোগ, ভোট শেষে বুধবার যখন বাড়ি তাঁরা ফিরছিলেন, তখন কয়েক জন তাঁদের গাড়ির সামনে চলে আসেন। বাড়িতে ফিরে তাঁদের সন্দেহ হয়, শান্তনুর দফতরেও হামলা চলতে পারে। সেখানে ফোন করে তাঁরা জানতে পারেন, হামলা চালানো হয়েছে। ভাঙচুরের কারণে দফতরের সিসি ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির উপরে ইটও পড়েছিল।

অঙ্কিতার অভিযোগ, বিজেপি এজেন্টের ওই দফতর থেকে নগদ ৪০ হাজার টাকা চুরি করা হয়েছে। পরে সিসিটিভি ফুটেজে তাঁরা দেখেছেন, দফতরের সামনে অনেকে জড়ো হয়েছিলেন। এফআইআরে সাত জনের নাম ছিল। অভিযোগকারীরা এ-ও জানান, পুলিশের তরফে সহায়তা করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন