Deepika Padukone

‘ধুরন্ধর’কে ঈশ্বরের দ্বিতীয় ‘দুয়া’, আবার মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন

দিনকয়েক ধরে তাঁদের বিচ্ছেদের জল্পনায় মুখরিত মায়ানগরী। শনিবার থেকে নয়া গুঞ্জন। তিন থেকে চার হচ্ছে সিংহ পরিবার?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১২:৩২
আবার মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন!

আবার মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন! ছবি: সংগৃহীত।

বিয়ের ছ’বছরের মাথায় ভাঙছে দাম্পত্য। দীপিকা পাড়ুকোন-রণবীর সিংহের বিচ্ছেদ নিয়ে বলিউড যখন উত্তাল, তখনই বার্তা দিলেন ‘ধুরন্ধর’পত্নী! বিচ্ছেদের জল্পনা অতীত। দ্বিতীয় বার মা হচ্ছেন তিনি!

Advertisement

আবার ঈশ্বরের ‘দুয়া’ তাঁদের উপরে, এমনই নয়া গুঞ্জন শোনা গিয়েছে শনিবার সন্ধ্যা থেকে। একাধিক সংবাদমাধ্যমের দাবি, দম্পতির ঘনিষ্ঠজনেরা আভাসে জানিয়েছেন, তিন থেকে চার হচ্ছে সিংহ পরিবার। ফের বাবা হতে চলেছেন রণবীর। যেহেতু দম্পতির তরফ থেকে কোনও ইতিবাচক বার্তা আসেনি, ফলে গুঞ্জন নিয়ে ধন্ধ ছিলই।

অবশেষে রবিবার সে সব জল্পনার অবসান। দীপিকা-রণবীরের প্রথম সন্তান একরত্তি দুয়ার হাতে ‘প্রেগন্যান্সি কিট’। সেখানে দেওয়া লাল চিহ্ন স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, রটনাই ঘটনা হতে চলেছে। দুয়ার সঙ্গী আসতে চলেছে। আপাতত এ ভাবেই তাঁর দ্বিতীয় মাতৃত্বকালীন খবরের কথা যৌথ ভাবে প্রকাশ্যে আনলেন দীপিকা। সমাজমাধ্যম জুড়ে তার পরেই শুভেচ্ছার বন্যা। দীপিকাকে শুভেচ্ছা জানিয়েছেন সমান্থা রুথ প্রভু, পরিণীতি চোপড়া, ভূমি পেডনেকর, সুনীল গ্রোভার, ধনশ্রীর মতো ‘হুজ হু’রা।

প্রসঙ্গত, দম্পতির প্রথম কন্যাসন্তান দুয়ার জন্ম ২০২৪-এর ৮ সেপ্টেম্বর। মাত্র দু’বছরের মাথায় ফের ‘মা’ হবেন দীপিকা, ভাবতে পারেননি কেউই। বিশেষ করে, তিনি যখন আবার কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। অল্লু অর্জুনের সঙ্গে তাঁকে আগামী ছবি ‘রাকা’তে দেখা যাওয়ার কথা। এই অবস্থাতেই কি তিনি শুটিং করবেন? সেই প্রশ্নও উঠছে।

Advertisement
আরও পড়ুন