Rakesh Bedi-Nora Fatehi

নোরা ফতেহির সঙ্গে বিশেষ নাচের দৃশ্যে রাকেশ বেদী, কোন অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন অভিনেতা?

নিজের সমাজমাধ্যমে নিজের একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন রাকেশ বেদী। যেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রী নোরা ফতেহির সঙ্গে একটি নাচের দৃশ্যের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৬:৫৩
Dhurandhar Actor Rakesh Bedi Shoots Dance Number With Nora Fatehi

নোরা ফতেহির সঙ্গে রাকেশ বেদী। ছবি: সংগৃহীত।

‘ধুরন্ধর’ ছবির বিপুল সাফল্যের পরে অভিনেতা রাকেশ বেদীকে নিয়ে আলোচনার শেষ নেই। সম্প্রতি, নিজের সমাজমাধ্যমে নিজের একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রী নোরা ফতেহির সঙ্গে একটি নাচের দৃশ্যের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা।

Advertisement

কোন ছবির জন্য এই শুটিং করছিলেন অভিনেতা? সে কথা অবশ্য জানা যায়নি। ভিডিয়োটি ভাগ করে নিয়ে রাকেশ বলেন, “ভারতের অন্যতম বড় সেনসেশন।” মজার ছলে জানান, নোরার সঙ্গে তাল মিলিয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। অন্য দিকে, নায়িকাও রাকেশকে প্রশংসায় ভরিয়েছেন। জানিয়েছেন, তাঁর সঙ্গে কাজ করা বড় সম্মানের।

দর্শকের একাংশের ধারণা, এটি সম্ভবত ‘হ্যায় জওয়ান তো ইশ্‌ক হোনা হ্যায়’ ছবির অংশ। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ডেভিড ধবন। এই ছবিতে মুখ্য চরিত্রে নাকি দেখা যাবে বরুণ ধবন, মৃণাল ঠাকুর এবং পূজা হেগড়েকে। উল্লেখ্য, ছবিটি প্রথমে ২২ মে মুক্তির কথা থাকলেও পরবর্তীকালে তা পিছিয়ে ৫ জুন করা হয়েছে।

সব মিলিয়ে, ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজ়ির পর রাকেশের নতুন এই উপস্থিতি দর্শকের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে। এখন সকলেই অপেক্ষায়, বড় পর্দায় তাঁকে নতুন চরিত্রে দেখার জন্য।

Advertisement
আরও পড়ুন