Are Kim-Lewis In Love?

প্রাক্তন প্রেমিকার সঙ্গে চেহারায় মিল! তাই কি কিম কর্দাশিয়ানের সঙ্গে প্রেমে লুইস হ্যামিলটন?

প্রেমের মাসে জব্বর খবর! গুঞ্জন, অবশেষে তাঁদের সম্পর্কে সিলমোহর দিলেন লুইস-কিম। ফুটবল ম্যাচ দেখতে গিয়ে নাকি পাশাপাশি দেখা গিয়েছে তাঁদের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০০
প্রেমে কিম কর্দাশিয়ান, লুইস হ্যামিলটন?

প্রেমে কিম কর্দাশিয়ান, লুইস হ্যামিলটন? ছবি: ফেসবুক।

প্রেমের মাসে আরও এক যুগল তাঁদের সম্পর্কে সিলমোহর দিতে চলেছেন? কথা হচ্ছে এফওয়ান রেসার লুইস হ্যামিলটন ও রিয়্যালিটি টেলিভিশন তারকা কিম কর্দাশিয়ানকে নিয়ে। সম্প্রতি, তাঁরা একটি ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন। সেখানেই তাঁদের একান্ত মুহূর্ত ক্যামেরাবন্দি।

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে, বিশেষ অতিথিদের জন্য সংরক্ষিত আসনে পাশাপাশি লুইস-কিম। মুগ্ধ দৃষ্টি বিনিময়ের সঙ্গে টুকরো টুকরো কথা। এ ভাবেই খেলা দেখার ফাঁকে একান্তে সময় কাটিয়েছেন তাঁরা। দুই খ্যাতনামীর অনুরাগীরা সেই ভিডিয়ো দেখে ধারণা করেছেন, লুইস-কিম এ ভাবেই তাঁদের সম্পর্কে সিলমোহর দিলেন। যদিও ঘনিষ্ঠসূত্রের দাবি, বাস্তবে উভয় পরস্পরের খুবই ভাল বন্ধু। সেই বন্ধুত্বের ছায়া পড়েছে ভিডিয়োয়, যা দেখে বাকিরা ‘প্রেম’ বলে ভুল করছেন। তবে বিষয়টি সমাজমাধ্যমে শোরগোল ফেললেও এখনও পর্যন্ত মুখ খোলেননি জুটির কেউই।

নেটাগরিকের একাংশ অবশ্য লুইস-কিমের জুটিকে নিয়ে খুশি নন। তাঁরা পাল্টা আশঙ্কা প্রকাশ করেছেন, কিমকে নিয়ে গুঞ্জন বা আলোচনার শেষ নেই। একাধিক সম্পর্কে জড়িয়েছেন। একাধিক বিচ্ছেদের মধ্যে দিয়েও গিয়েছেন। তাঁদের কৌতূহল, কেন লুইস সেই কিমকেই বেছে নিলেন! কারও কারও মতে, কিমকে নাকি অনেকটা লুইসের প্রাক্তন বান্ধবী নিকোল শেরজ়িঙ্গারের মতো দেখতে। সেই কারণেই কি তিনি কিমের প্রতি দুর্বল?

প্রসঙ্গত, কিম প্রথমে সঙ্গীত প্রযোজক ডেমন থমাসকে বিয়ে করেছিলেন। তাঁরা ২০০০ সালে বিয়ে করেন। বিচ্ছেদ হয় ২০০৪ সালে। পরে, কিম বাস্কেটবল খেলোয়াড় ক্রিস হামফ্রিসকে বিয়ে করেন। এই দাম্পত্যও দু’বছরের বেশি স্থায়ী হয়নি। কিম-ক্রিস বিয়ে করেছিলেন ২০১১-য়। বিয়ে টিকেছিল ২০১৩ সাল পর্যন্ত। পরের বছর, অর্থাৎ ২০১৪ সালে কিম ফের বিয়ের বাঁধনে বাঁধা পড়েন। পাত্র র‍্যাপার কানইয়ে ওয়েস্ট। ২০২২ সালে ফের বিচ্ছেদের মুখোমুখি হন অভিনেত্রী।

Advertisement
আরও পড়ুন