Dipika Kakar

অঝোরে কাঁদছেন দীপিকা, ফিরে ফিরে আসছে ক্যানসার? এমআরআই পরীক্ষার রিপোর্টে উদ্বেগজনক কিছু?

প্রতি মাসে এমআরআই করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এই পরীক্ষা করাতে গিয়ে কেঁদে কেঁদে অস্থির দীপিকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৫:২৮
দীপিকা কক্কড়।

দীপিকা কক্কড়। ছবি: সংগৃহীত।

ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় টিউমার ধরা পড়ে অভিনেত্রী দীপিকা কক্কড়ের। অস্ত্রোপচার হয়েছে। নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন তিনি। পাশাপাশি, আরও এক চিকিৎসকের থেকে দ্বিতীয় পরামর্শও নিয়েছিলেন তাঁর স্বামী শোয়েব ইব্রাহিম। কিন্তু এর মাঝেই ফের অসুস্থ হয়ে পড়েন দীপিকা। স্ত্রীর অসুস্থতা নিয়ে শঙ্কিত শোয়েব। প্রতি মাসে এমআরআই করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এই পরীক্ষা করাতে গিয়ে কেঁদে অস্থির অভিনেত্রী।

Advertisement

গত বছরই দীপিকার যকৃতে টেনিস বলের আকারের একটি সিস্ট ধরা পড়ে। সেটি ছিল ক্যানসার-প্রবণ। অস্ত্রোপচার করে সেই সিস্ট-সহ যকৃতের প্রায় ২২ শতাংশ বাদ দিতে হয়। তার পরেও চলছিল চিকিৎসা। এর মধ্যেই চলতি বছরে ওই ধরনের আরও একটি সিস্ট তৈরি হয়। প্রায় ১.৩ সেন্টিমিটারের সেই সিস্ট পুড়িয়ে বাদ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। তার পর থেকেই আতঙ্কে রয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি একটি ভ্লগে দীপিকা জানান, ‘‘এমআরআই করার আগে কেঁদেছি, মেশিনে ঢোকানোর পরেও কেঁদে চলেছি। অনেক সময় কাঁদলে মন হালকা হয়। আমার ক্ষেত্রে অন্তত হয়।’’ এমআরআই পরীক্ষার পরে ফের দুটো বিন্দু দেখা গিয়েছে দীপিকার যকৃতে। অভিনেত্রীর স্বামী জানান, চিকিৎসকদের পরামর্শ নিয়ে জানবেন যে এটি ঠিক কিসের ইঙ্গিত? তার পরে সেই বিষয়ে বিস্তারিত জানাবেন বলেও জানান অভিনেতা।

সম্প্রতি একটি ভ্লগে অভিনেত্রী জানিয়েছেন, তাঁর ক্যানসার মোকাবিলার চিকিৎসা আরও জোরদার গতিতে চলছে। কিন্তু তার পরেও তিনি স্বাভাবিক হতে পারছেন না। ক্যানসারের এই ফিরে আসা তাঁর ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে তীব্র প্রভাব ফেলেছে।

Advertisement
আরও পড়ুন