FIFA World Cup 2026

মেসির অভিযোগ! বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনার ফোটোশুটে কেন বিরক্ত হলেন লিয়ো, এল প্রকাশ্যে

বুধবার ভারতীয় সময় ভোরে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। তার আগে দলের ফোটোশুটে অংশ নিলেন লিয়োনেল মেসিরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ০১:০৭
football

অনুশীলনে লিয়োনেল মেসি। ছবি: রয়টার্স।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামার আগেই কি মেজাজ হারালেন লিয়োনেল মেসি? কেন বিরক্ত হলেন তিনি? বুধবার ভারতীয় সময় ভোরে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। তার আগে দলের ফোটোশুটে অংশ নিয়েছিলেন মেসিরা। সেখানেই ঘটেছে এই ঘটনা।

Advertisement

একটি স্টেডিয়ামের ভিতরে চলছিল মেসিদের ফোটোশুট। সেখানে উচ্চশব্দে বাজছিল গান। ফোটোশুট চলতে চলতে হঠাৎই গানের শব্দে বিরক্ত হন মেসি। এক সতীর্থকে তিনি বলেন, “গানটা খুব জোরে বাজছে না?” তার পরে অবশ্য গানের আওয়াজ কমানো হয়। ফোটোশুট চালু রাখেন মেসিরা।

গানের শব্দে সমস্যা হলেও মেসি অবশ্য খুব বেশি বিরক্ত হননি। খানিক অনুযোগের সুরে নিজের কথা বলেছিলেন তিনি। তবে তিনি তো আর পাঁচ জন ফুটবলার নন। এই বিশ্বকাপের সেরা তারকাদের মধ্যে এক জন। গত বারের বিশ্বকাপজয়ী অধিনায়ক। তাই তিনি কোনও কারণে বিরক্ত হলে তো আয়োজকেরা তা গুরুত্ব দিয়ে দেখবেই। সেই কারণেই গানের আওয়াজ কমিয়ে দেওয়া হয়।

এ বারের বিশ্বকাপে মেসি খেলবেন কি না, তা নিয়ে অনেক জল্পনা ছিল। অবশেষে শেষ মুহূর্তে আর্জেন্টিনার ২৬ জনের দলে মেসিকে রাখেন কোচ লিয়োনেল স্কালোনি। মেসিই দলের অধিনায়ক। তাঁকে ঘিরে দল বানিয়েছেন স্কালোনি। তবে বিশ্বকাপের আগে চোটের ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। চোটে ছিটকে গিয়েছেন ডিফেন্ডার লিয়োনার্দো বালের্দি। তাঁর বদলে মার্কোস সেনেসিকে নেওয়া হয়েছে। প্রিমিয়ার লিগে খেলা এই ডিফেন্ডার আর্জেন্টিনার হয়ে তিনটি ম্যাচ খেলেছেন।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপে রয়েছে আলজেরিয়া, জর্ডন ও অস্ট্রেলিয়া। ১৭ জুন, বুধবার ভারতীয় সময় ভোর ৬.৩০ মিনিটে আর্জেন্টিনার প্রথম ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে। ২২ জুন রাত ১০.৩০ মিনিটে অস্ট্রিয়া ও ২৮ জুন সকাল ৭.৩০ মিনিটে জর্ডনের বিরুদ্ধে গ্রুপের বাকি দুই ম্যাচ খেলবেন মেসিরা। আরও এক বার বিশ্বকাপ জেতার লক্ষ্যে নেমেছে আর্জেন্টিনা। আরও এক বার মেসির উপরেই ভরসা তাদের।

Advertisement
আরও পড়ুন