Disha Patani

মৌনী-সূরজের বিচ্ছেদ নিয়ে বেঁধা হয় তাঁকে! বিতর্কের মাঝেই বড় অঙ্ক উপার্জনের পথ খুঁজলেন দিশা পটানী

মৌনী রায় ও সূরজ নাম্বিয়ারের বিচ্ছেদের খবর ছড়াতেই তাঁর দিকে ধেয়ে এসেছিল কটাক্ষ। এ সবের মাঝেই হঠাৎ নিজের বিলাসবহুল বাড়ি ভাড়া দিলেন দিশা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ২১:২৭
মৌনী-সূরজের বিচ্ছেদে নাম জড়িয়েছিল দিশার।

মৌনী-সূরজের বিচ্ছেদে নাম জড়িয়েছিল দিশার। ছবি: সংগৃহীত।

বলিউডের পরে হলিউডেও পা রেখেছেন দিশা পটানী। কিছু দিন আগে বিতর্কেও জড়িয়েছিলেন অভিনেত্রী। মৌনী রায় ও সূরজ নাম্বিয়ারের বিচ্ছেদের খবর ছড়াতেই তাঁর দিকে ধেয়ে এসেছিল কটাক্ষ। এ সবের মাঝেই হঠাৎ নিজের বিলাসবহুল বাড়ি ভাড়া দিলেন দিশা।

Advertisement

গত কয়েক বছরে বহুতল নির্মাণের মাধ্যমে বিনিয়োগ ও উপার্জন করেছেন বহু তারকাই। সেই একই পথে দিশাও। মুম্বইয়ের পশ্চিম খার এলাকার নিজের বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া দিয়েছেন তিনি। এই নির্দিষ্ট সম্পত্তির রেজিস্ট্রেশনের নথি অনুযায়ী, ২০২৬ সালের ১ জুন থেকে ভাড়া দিয়েছেন ফ্ল্যাটটি। ১ জুনই হয়েছে ফ্ল্যাটের রেজিস্ট্রেশন। এই চুক্তির মেয়াদ ২৪ মাস বলেও জানা গিয়েছে।

বহুতলের উঁচু তলে এই ফ্ল্যাটটির আয়তন ১০০০ বর্গফুটের বেশি। চুক্তি অনুযায়ী, প্রথম বছরে মাসিক ভাড়া ২.৮৫ লক্ষ টাকা। ভাড়াটেরা ৮.৫৫ লক্ষ টাকার ‘সিকিওরিটি ডিপোজ়িট’ দিয়েছেন ইতিমধ্যেই, যা তিন মাসের ভাড়ার সমান। এ ছাড়াও চুক্তিতে, প্রথম বছরের পর ৫ শতাংশ ভাড়া বৃদ্ধির নিয়ম উল্লেখ করা হয়েছে। অর্থাৎ দ্বিতীয় বছরে মাসিক ভাড়া বেড়ে প্রায় ২.৯৯ লক্ষ টাকা হবে।

এই ভাড়ার হিসাব অনুযায়ী, দুই বছরে দিশার আয় হতে পারে প্রায় ৭১ লক্ষ টাকার বেশি। তবে এই বিষয়ে দিশা পটানী কোথাও কোনও মন্তব্য করেননি। শুধু দিশা নন, মুম্বইয়ে জমিবাড়ির মতো সম্পত্তি থেকে আয় করছেন আরও অনেক বলিউড তারকা। গত কয়েক বছরে অমিতাভ বচ্চন, কার্তিক আরিয়ান, শাহিদ কপূর এবং সলমন খানের মতো তারকারাও নিজেদের বাড়ি ভাড়া দিয়ে আয় করছেন।

দিশার এই আবাসনে বিভিন্ন ধরনের ফ্ল্যাট রয়েছে। এখানে ৩ কামরার পাশাাপাশি ৪ কামরার ফ্ল্যাটও রয়েছে। এ ছাড়াও রয়েছে মিনি থিয়েটার, স্পা করার জায়গা ও সালোঁ, ব্যাঙ্কোয়েট হল, বিজ়নেস সেন্টার এবং স্কাই লাউঞ্জের মতো আধুনিক সুবিধা। এই আবাসনে নাকি বলিউডের আরও তারকারা বাড়ি কিনেছেন বলে খবর। ২০২১ সালে রানি মুখোপাধ্যায় এই আবাসনেই ১৪৮৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনেছিলেন। সেই ফ্ল্যাটের দাম ছিল ৭.১২ কোটি টাকা। সঙ্গে ছিল দুটি পার্কিং স্পেস।

প্রসঙ্গত, অনেকের মতে মৌনী ও দিশার সম্পর্ক নাকি বন্ধুত্বের থেকেও গভীর। সেটাই নাকি অভিনেত্রীর বিবাহিত জীবনে প্রভাব ফেলেছে। যদিও মাঝে দিশার সঙ্গে পঞ্জাবি গায়ক তলবিন্দরের প্রেমের গুঞ্জন শোনা যায়। তার পরেও দিশাকে কটাক্ষ করতে ছাড়েননি নেটাগরিকেরা। এর পরে ময়দানে নামেন মৌনীর স্বামী। তিনি সাফ বলে দেন, ‘‘আমাদের সম্পর্ক ভাঙার পরে এখন কিছু বন্ধুদের নাম টানা হচ্ছে। কিন্তু, তাঁদের সঙ্গে আমাদের বিচ্ছেদের কোনও সম্পর্ক নেই।’’

Advertisement
আরও পড়ুন