Updates Of EIMPA

দিনভর ইমপা-র সভাপতিপদ নিয়ে ধুন্ধুমার! রাতে বৌবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন পিয়া-শতদীপ

ধ্বনিভোটে সংখ্যাগরিষ্ঠ প্রযোজক-সদস্যদের সমর্থনে সরিয়ে দেওয়া হয় পিয়াকে, দাবি শতদীপের।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ মে ২০২৬ ২২:৩৪
পিয়া সেনগুপ্ত এবং শতদীপ সাহা।

পিয়া সেনগুপ্ত এবং শতদীপ সাহা। — নিজস্ব চিত্র।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের ১৮ দিনের মাথায় ইমপা-র সভাপতিপদ থেকে সরিয়ে দেওয়া হল পিয়া সেনগুপ্তকে। এমনই দাবি বিরোধী পক্ষের প্রযোজকদের মুখ শতদীপ সাহার। রাতে বৌবাজার থানায় পুরো ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন পিয়া-শতদীপ।

Advertisement

আনন্দবাজার ডট কম-কে শতদীপ বলেছেন, “ঘটনার পরেই আমরা বৌবাজার থানায় আসি। সারা দিনের ঘটনা লিখিত ভাবে জানিয়েছি।”

দিনভর টানাপড়েন, উত্তেজনায় অসুস্থ হয়ে পড়েন পিয়া। সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসক জানিয়েছেন, প্যানিক অ্যাটাক হয়েছে তাঁর। বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ইমপা সভাপতিকে। একটু ধাতস্থ হয়ে তিনি আসেন থানায়। বলেন, “আমার সঙ্গে যাঁরা আজ সারা দিন ধরে অভব্য আচরণ করেছেন, তাঁদের সকলের নামে লিখিত অভিযোগ দায়ের করেছি।”

প্রসঙ্গত, এ দিন একাধিক বার বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন পিয়া। অভিযোগ করেন, “আমার সঙ্গে অভব্য আচরণ করা হচ্ছে। বৈঠক চলাকালীন পরিচালক অতনু বোস, রতন সাহা আমার দিকে তেড়ে এসেছেন। আমি বৈঠক করব না।”

Advertisement
আরও পড়ুন