Ambarish Bhattacharya Birthday

আমার জন্মদিন মনে রেখেছেন! গত ৫ বছর ধরে নিয়ম করে শুভেচ্ছা জানান অমিত স্যর: অম্বরীশ

“স্যরের হাতে সারা ক্ষণ মোবাইল। ঠিক সময় ধরে শুভেচ্ছা জানান।”

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৪:৫৪
From Last 5 years Amitabh Bachchan Wishes Ambarish Bhattacharya On his Birthday

জন্মদিনে অমিতাভ বচ্চনের থেকে শুভেচ্ছাবার্তা পেয়ে খুশি অম্বরীশ ভট্টাচার্য। ছবি: সংগৃহীত।

ছোট্ট একটি বার্তা, ‘শুভ জন্মদিন। ঈশ্বর আশীর্বাদ করুন।’ অমিতাভের এই আশীর্বাদ অম্বরীশের কাছে অনেক। কী ভাবে যোগাযোগের শুরু? জানতে চেয়েছিল আনন্দবাজার ডট কম। অম্বরীশ বললেন, “২০১৫ সালে। ‘ওপেনটি বায়োস্কোপ’-এ অভিনয় করছি। প্রযোজক সুজিত সরকার। অমিত স্যর তখন কলকাতায় ‘পিকু’র শুটিং করছেন। আমাদের পোস্টারমুক্তি অনুষ্ঠানে সুজিতদা নিয়ে এলেন ওঁকে। প্রথম মুখোমুখি, প্রথম আলাপ।” কিন্তু ঘনিষ্ঠতা হয়নি।

Advertisement

আলাপ একটু বাড়ল ২০১৮ সালে। প্রথম বিজ্ঞাপনী ছবি অমিতাভ-অম্বরীশের। “অমিত স্যর কিন্তু মনে রেখেছিলেন! ‘ওপেনটি বায়োস্কোপ’-এর কথা তুলতেই জানালেন, মনে আছে। ছবিটাও দেখছেন। ভাল লেগেছে।” ২০১৯-এ সেই আলাপ আরও গাঢ় হল। ওই বছর আবার বিজ্ঞাপনী ছবিতে একসঙ্গে তাঁরা। “বিগ বি-র মনে পাকাপাকি জায়গা করে নিলাম। ২০২২ সাল থেকে জন্মদিনের শুভেচ্ছা পাঠানো শুরু। নিশ্চয়ই ‘রিমাইন্ডার’ সেট করে নিয়েছেন। না হলে কী করে মনে থাকে?”, বললেন অভিনেতা।

অম্বরীশকে শুভেচ্ছা পাঠানোর পাশাপাশি নিজের ছবির প্রচার-ঝলকও পাঠান অমিতাভ। বদলে, বাংলার অভিনেতা শুভেচ্ছা বিনিময় করেন খ্রিস্টাব্দের নতুন বছর আর ‘বিগ বি’র জন্মদিনে। ১০ মিনিটের মধ্যে সাড়া পান অম্বরীশ।

নিজেই জানালেন, ৪৭ বছরে পা দিলেন। দিনের বাকি সময় কী করবেন অম্বরীশ? অভিনেতা বললেন, “আজকেও শুট আছে। মায়ের হাতে বাতাসা দিয়ে তৈরি পায়েস খেয়েছি দু’চামচ, ব্যস।” কড়া ডায়েটে আছেন অভিনেতা। ৩০ কেজি ওজন ঝরিয়ে ফেলেছেন! “লক্ষ্য, ৭৫ কেজি ওজন‌। আগামী ছ’মাসে ওটাও করে ফেলব”, হাসতে হাসতে বললেন আত্মবিশ্বাসী অম্বরীশ।

Advertisement
আরও পড়ুন