Akshay Kumar

‘বলিউডে খাওয়াদাওয়া নিয়েও ভেদাভেদ রয়েছে’, অক্ষয়কে নিয়ে কী জানালেন গোবিন্দ নমদেব?

বড় তারকাদের নানা রকমের দাবি থাকে। অন্য অভিনেতাদের থেকে তাঁরা কোনও রকমের পরামর্শও নেন না। তাতে তাঁরা ছোট হয়ে যান। জানান ক্ষুব্ধ গোবিন্দ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৮
অক্ষয়কে নিয়ে কী মত গোবিন্দের?

অক্ষয়কে নিয়ে কী মত গোবিন্দের? ছবি: সংগৃহীত।

বলিউডে বড় ও ছোট তারকাদের মধ্যে প্রবল ভেদাভেদ। এমনকি খাওয়াদাওয়া নিয়ে পর্যন্ত বিভাজন রয়েছে। বি-টাউন নিয়ে নানা ক্ষোভ উগরে দিলেন বর্ষীয়ান অভিনেতা গোবিন্দ নমদেব।

Advertisement

বড় তারকাদের নানা রকমের দাবি থাকে। অন্য অভিনেতাদের থেকে তাঁরা কোনও রকমের পরামর্শও নেন না। তাতে তাঁরা ছোট হয়ে যান। জানান ক্ষুব্ধ গোবিন্দ। তিনি অধিকাংশ ছবিতে খলচরিত্রে অভিনয় করেছেন। তাই তাঁকেও নাকি সকলে ছোট অভিনেতা ভাবতেন। এর পরেই শুটিং সেটে খাওয়াদাওয়ার বিভাজন নিয়ে মুখ খোলেন তিনি। গোবিন্দের কথায়, “বলিউডে ছোট ও বড় তারকাদের মধ্যে বিভাজন কাজ করে। বেতনের মধ্যে তো সেই বিভাজন আছেই। যার পারিশ্রমিক বেশি, সে বিরাট ভ্যানিটি ভ্যানের সুবিধা পায়। এমনকি খাওয়াদাওয়ার মধ্যেও এই প্রভাব রয়েছে। তারকাদের জন্য বিশেষ খাবারের আয়োজন হয়। অন্য অভিনেতাদের আলাদা খাবার পান।”

তবে এই তারকাদের মধ্যে অন্য রকম অক্ষয় কুমার। জানান গোবিন্দ। ‘ও মাই গড’ ছবিতে অভিনয় করার সময়ে অক্ষয় নাকি একটি চুক্তি করেছিলেন খাওয়াদাওয়া নিয়ে। গোবিন্দ বলেন, “কিছু মানুষ রয়েছেন, যাঁরা মনে করেন, প্রত্যেকের সমান প্রাপ্যের অধিকার রয়েছে। ‘ও মাই গড’ ছবির সময়ে অক্ষয় নিশ্চিত করেছিলেন, সবাই যেন সমান খাবার পান। প্রত্যেক অভিনেতার সঙ্গে যেন সমান আচরণ করা হয়। ওই ছবির শুটিং সেটের পরিবেশও আলাদা ছিল।”

বর্ষীয়ান অভিনেতা আরও বলেন, “সাধারণত বড় তারকারা অন্যদের থেকে কিছু জানতে চান না। পাছে তাঁদের কেউ অজ্ঞ মনে করে। প্রশ্ন একান্তই করার থাকলে সমান মাপের বড় তারকার কাছেই তাঁরা যান। আমি তো খল চরিত্রে অভিনয় করতাম। তাই আমাকে ওঁরা ছোট অভিনেতা ভাবতেন।”

Advertisement
আরও পড়ুন