Hema Malini

‘আবার কবে দেখা হবে ওঁর সঙ্গে’! ধর্মেন্দ্রের প্রয়াণের পরে অপেক্ষায় দিন কাটাচ্ছেন হেমা মালিনী

ধর্মেন্দ্রের মৃত্যুর পরে একা হয়ে গিয়েছেন, আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। এখন নাকি হেমা অপেক্ষায়, কবে যে দেখা হবে প্রয়াত স্বামীর সঙ্গে!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৮
(বাঁ দিকে) ধর্মেন্দ্র, (ডান দিকে) হেমা মালিনী।

(বাঁ দিকে) ধর্মেন্দ্র, (ডান দিকে) হেমা মালিনী। ছবি: সংগৃহীত।

হেমা মালিনীর জীবনের বিরাট অংশ জুড়ে ছিলেন ধর্মেন্দ্র। স্বামী ও বাবা— দুই ভূমিকাই সফল ভাবে পালন করেছিলেন অভিনেতা, এমনই জানান হেমা। অভিনেতার মৃত্যুর পরে একা হয়ে গিয়েছেন হেমা, আগেই জানিয়েছিলেন। এখন নাকি হেমা অপেক্ষায়, কবে যে দেখা হবে প্রয়াত স্বামীর সঙ্গে!

Advertisement

ধর্মেন্দ্রের প্রয়াণের পরে মাসতিনেক কেটে গিয়েছে। তবু প্রতি মুহূর্তে স্বামীর কথা মনে পড়ে অভিনেত্রীর। সম্প্রতি ধর্মেন্দ্রের স্মৃতিচারণা করতে করতে খানিক আক্ষেপের সুরে হেমা জানান, তাঁদের দু’জনের একসঙ্গে সে ভাবে কখনও ঘুরতে যাওয়া হয়নি। সেই কারণেই নাকি একসঙ্গে বহু ছবিতে কাজ করেছেন, যাতে বেশি সময় একসঙ্গে কাটাতে পারেন। ধর্মেন্দ্রের মৃত্যুতে একটা শূন্যতা তৈরি হয়েছে তাঁর জীবনে। হেমার কথায়, ‘‘আমার বিশ্বাস হয় না যে, উনি আর নেই। এখন শুধু ওঁর সঙ্গে আবার দেখা হওয়ার অপেক্ষা করছি।’’ অভিনেতার জন্য দিল্লিতে যে স্মরণসভার আয়োজন করেন হেমা, সেখানে তাঁকে অশ্রুসজল হতে দেখা যায়। কাজকর্ম থেকে নিজেকে খানিকটা সরিয়ে নিয়েছেন তিনি। বেশির ভাগ সময় নাকি অভিনেতার সিনেমা দেখেই কাটান। হেমা বলেন, ‘‘জীবিত থাকাকালীন ওঁর অনেক সিনেমাই দেখিনি, সেগুলো এখন দেখব।’’

Advertisement
আরও পড়ুন