Honey Singh

ফের নিষিদ্ধ বাদশার গান, সঙ্গে রয়েছেন হনীও! এ বার সরানো হল তাঁদের কোন গান?

দিনকয়েক আগে বাদশার গাওয়া ‘টটীরী’ গানটি নিয়ে তুমুল বিতর্ক হয়। বাদশাকে গ্রেফতারের দাবি তোলে হরিয়ানার রাজ্য মহিলা কমিশন। এ বার ফের হনীকে সঙ্গে নিয়ে নয়া বিড়ম্বনায় বাদশা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২০:১৬
বিপাকে বাদশা ও হনী সিংহ।

বিপাকে বাদশা ও হনী সিংহ। ছবি: সংগৃহীত।

বেশ কয়েক বছর হল কথা বন্ধ হনী সিংহ ও বাদশার। যদিও একসময় হনীর তৈরি গ্রুপ ‘মাফিয়া মুন্ডীর’-এর হাত ধরে গানের সফর শুরু করেন বাদশা। এ বার হনী এবং বাদশার ‘ভলিউম ১’ গানটি শোনার পর দিল্লি আদালত স্তম্ভিত। বৃহস্পতিবার, দিল্লি হাই কোর্ট বিতর্কিত গানটিকে ‘অশ্লীল’ আখ্যা দিয়ে সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে।

Advertisement

দিনকয়েক আগে বাদশার গাওয়া ‘টটীরী’ গানটি নিয়ে তুমুল বিতর্ক হয়। বাদশাকে গ্রেফতারের দাবি তোলে হরিয়ানার রাজ্য মহিলা কমিশন। যদিও সমাজমাধ্যমে সরিয়ে নেওয়া হয় সেই গান। এখনও সেই গান নিয়ে টানাপড়েন চলছে। এর মাঝেই ২০০০ সালের গাওয়া একটি গান নিয়ে বিতর্কের মুখে দুই তারকা। বিচারপতি বলেন, ‘‘মাফিয়া মুন্ডীর-এর প্রথম খণ্ডের গানের কথাগুলো নারীদের প্রতি অত্যন্ত অশ্লীল, কুরুচিপূর্ণ ও অবমাননাকর। কোনও সুশীল সমাজের ডিজিটাল প্ল্যাটফর্মে এই ধরনের বিষয়বস্তু থাকতে দেওয়া যায় না।’’

আদালত উল্লেখ করেছে, ‘‘এটি সেই বিরল মামলাগুলোর মধ্যে একটি, যেখানে আদালতের বিবেক মর্মাহত হয়েছে। এটি সেইসব দুর্ভাগ্যজনক দৃষ্টান্তগুলোর মধ্যে একটি, যেখানে আদালত মনে করে যে, গানটি চরম অশ্লীল, অশালীন এবং নারী, শৈল্পিক মূল্যবোধ ও সামাজিক রীতিনীতির প্রতি অবমাননাকর। গানের কথাগুলো কেবল অসম্মানজনক বা আপত্তিকরই নয়, বরং তা নারীদের উপহাস ও যৌনতৃপ্তির বস্তু হিসেবে গণ্য করার বিষয়টিকে স্বাভাবিক করার উদ্দেশ্যেই পরিকল্পিত ভাবে তৈরি।’’

এর পর দিল্লি হাই কোর্ট হনী এবং বাদশা, উভয়কেই নোটিস পাঠিয়ে অবিলম্বে গানটির ইউআরএল সম্পূর্ণ ভাবে ব্লক করার নির্দেশ দেয়। আদালত আরও জানায়, আবেদনকারী যেন সমস্ত রিমিক্সের তালিকা কেন্দ্রীয় সরকারকে দেন, যাতে অনলাইন প্ল্যাটফর্মগুলোকে সেগুলি সরিয়ে ফেলার জন্য নোটিস দেওয়া যায়।

Advertisement
আরও পড়ুন