Hrithik Roshan

‘আমার লজ্জা কাটাতে সাহায্য করেছিলেন’, এমএম বেগের মৃত্যুতে আবেগঘন বার্তা হৃতিকের

অভিনেতা হিসাবে আত্মপ্রকাশের আগে এমএম বেগের কাছে ‘ভয়েস ট্রেনিং’ নিয়েছিলেন হৃতিক। এ বার তাঁর মৃত্যুতে শোকবার্তা দিলেন অভিনেতা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২০
(বাঁ দিকে) হৃতিক রোশন, (ডান দিকে) এমএম বেগ।

(বাঁ দিকে) হৃতিক রোশন, (ডান দিকে) এমএম বেগ। ছবি: সংগৃহীত।

শুক্রবার নিজের বাড়ি থেকে উদ্ধার হয় বলিউডের খ্যাতনামী পরিচালক এমএম বেগের পচাগলা দেহ। বলিউডে সহকারী পরিচালক হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন বেগ। ‘কহো না পেয়ার হ্যায়’ ছবিতে অভিষেকের আগে হৃতিক রোশনকে সংলাপ বলাও শেখান তিনি। জানা যায়, অভিনেতা হিসাবে আত্মপ্রকাশের আগে এই পরিচালকের কাছে ‘ভয়েস ট্রেনিং’ নিয়েছিলেন হৃতিক। এ ছাড়াও রোশন পরিবারের সঙ্গে তাঁর দারুণ সম্পর্ক ছিল। ‘শিক্ষাগুরু’র প্রয়াণে শোকবার্তা এল হৃতিকের তরফে।

Advertisement

বলিউডে একটা সময় একাধিক নামী পরিচালকের সান্নিধ্যে কাজ করলেও শেষ জীবনে একা হয়ে যান এমএম বেগ। তাঁর প্রয়াণে হৃতিক যে গভীর ভাবে শোকাহত তা বলার অপেক্ষা রাখে না। হৃতিক জানান, তাঁর কাছে তিনি ‘বেগজি’ হয়েই রয়ে যাবেন।

অভিনেতার কথায়, ‘‘আমার প্রিয় বেগজি, একজন অভিনেতা হিসেবে আমার যাত্রার শুরুতে আমার যে শিক্ষকের এতটা প্রয়োজন ছিল, আজ তার জন্য আমি চিরকাল আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আপনি আমার আত্মবিশ্বাস অর্জনে সাহায্য করেছেন ... আপনি আমার মধ্যে একজন অভিনেতাকে গড়া তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমার লজ্জা কাটিয়ে উঠতে সাহায্য করার জন্য, একই সঙ্গে আমার দুর্বলতাকে শক্তিশালী করার জন্য। আমি হারিয়ে গিয়েছিলাম এবং আপনি আমাকে আমার পথ খুঁজে পেতে সাহায্য করেছিলেন। তখন আমার মাত্র ১৮ বছর বয়স।’’

হৃতিক শেষে আরও লেখেন, ‘‘আপনার শেখানো পাঠগুলি এখনও অনুশীলন করি। আমি আপনাকে মিস করব। শান্তিতে ঘুমোন, আমার শিক্ষক।’’

Advertisement
আরও পড়ুন