Rajpal Tihar Case

তিহাড় জেল থেকে মুক্ত রাজপাল? সৌজন্যে সলমন খান! ভাইরাল ভিডিয়োর নেপথ্যে লুকিয়ে কোন সত্যি?

একটি ভিডিয়োকে কেন্দ্র করে তোলপাড় রবিবাসরীয় সকাল! বিস্মিত বলিউডের অন্দরে ফিসফাস, যা রটেছে তা-ই কি ঘটেছে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২২
রাজপাল যাদবের জেলমুক্তির কারণ সলমন খান?

রাজপাল যাদবের জেলমুক্তির কারণ সলমন খান? ছবি: সংগৃহীত।

সলমন খান মাথায় হাত রাখলে অসম্ভবও নাকি সম্ভব হয়? এই বিশ্বাস বলিউডের। বিপদে পড়ে অনেক তারকাই তাঁর শরণ নিয়েছেন। তাঁদের উদ্ধার করেছেন ‘ভাইজান’। এ বার নাকি তাঁর হাত রাজপাল যাদবের মাথায়? তাঁর কারণেই নাকি অভিনেতা তিহাড় জেল-মুক্ত?

Advertisement

এমন ঘটনার সূত্র একটি ভিডিয়ো। সেখানে সলমন এবং রাজপাল দু’জনেই আছেন। সেই ভিডিয়োয় রাজপাল যে ভাবে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সলমনকে, তা দেখে সিংহভাগ অনুসরণকারী ধরে নিয়েছেন, ৯ কোটি টাকার ঋণমামলা থেকে তাঁকে মুক্ত করেছেন সলমন। তাই সংশোধনাগার থেকে বেরিয়ে তিনি প্রথমেই কৃতজ্ঞতা স্বীকার করেছেন ‘ভাইজান’-এর কাছে। ভিডিয়োয় তাঁকে বলতে শোনা গিয়েছে, “সলমন বরাবর দুর্বলদের পাশে থাকেন। তাঁর হাত মাথায় থাকলে সব বিপদ কেটে যায়। এখন আমি স্বস্তির শ্বাস নিতে পারছি।”

ভিডিয়োয় রাজপালের এই বক্তব্যে ধন্দ জাগে অনুসরণকারীদের মনে। সিংহভাগের ধারণা, সলমনের সহায়তায় তিহাড় জেল থেকে বেরিয়ে এসেছেন রাজপাল। ভিডিয়োবার্তায় তিনি যেন তেমনই আভাস দিয়েছেন। পরে জানা গিয়েছে, ভাইরাল ভিডিয়োটি পুরনো। ২০১৮-য় আরও একবার ঋণখেলাপির দায়ে সংশোধনাগারে থাকতে হয়েছিল রাজপালকে। সেই সময় পাশে ছিলেন সলমন। সংশোধনাগার থেকে বেরিয়ে কৃতজ্ঞতাপ্রকাশের সেই ভিডিয়োই নতুন করে ভাইরাল।

Advertisement
আরও পড়ুন