Kangana Ranaut Birthday

৪০ বছরের জন্মদিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ কঙ্গনার! কী উপহার দিলেন নরেন্দ্র মোদী?

২৩ মার্চ অভিনেত্রীর ৪০ বছরের জন্মদিন। বিশেষ দিনটি উদ্‌যাপন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে। প্রধানমন্ত্রীর জন্য কী কী নিয়ে গেলেন তিনি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১৮:২৪
(বাঁ দিকে) কঙ্গনা রনৌত, (ডান দিকে) নরেন্দ্র মোদী।

(বাঁ দিকে) কঙ্গনা রনৌত, (ডান দিকে) নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মন্ডী থেকে বিজেপির সাংসদ হিসাবে নির্বাচিত হন অভিনেত্রী কঙ্গনা রনৌত। এর আগে থেকেই কেন্দ্রীয় সরকারের হয়ে সরব হতেন অভিনেত্রী। শেষ কয়েক বছরে একগুচ্ছ ছবি তৈরি করলেও কোনওটাই বিশেষ সাফল্য লাভ করেনি বক্সঅফিসে। ২৩ মার্চ অভিনেত্রীর ৪০ বছরের জন্মদিন। বিশেষ দিনটি উদ্‌যাপন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে।

Advertisement

নিজের জন্মদিনে কঙ্গনা সপরিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। ভাই, বোন, মা, বাবা-সহ মোদীর বাসভবনে যান কঙ্গনা। প্রধানমন্ত্রীর জন্য হিমাচলের শাল নিয়ে যান তিনি। এ ছাড়া কঙ্গনার ভাই নিজের হাতে তৈরি দেওয়ালচিত্রও উপহার দেন প্রধানমন্ত্রীকে। কঙ্গনাকে ফুলের তোড়া দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। মোদীর সঙ্গে সাক্ষাৎ করে ফিরে অভিনেত্রী-সাংসদ লেখেন, ‘‘গোটা পরিবারকে নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছি। তাঁর দেখানো পথেই এগিয়ে যেতে চাই। এটি আমার জন্য একটি স্মরণীয় জন্মদিন।’’

বেশ কয়েক বছর ধরেই বলিউডে সে ভাবে কঙ্গনার কাজ দেখা যাচ্ছে না। বড়পর্দায় তাঁকে শেষ দেখা গিয়েছিল ২০২৫ সালের ‘ইমার্জেন্সি’ ছবিতে। তবে ছবিটি বহু বছরের বিলম্বের পরে মুক্তি পায় গত বছরে। এই ছবিটিও বক্সঅফিসে বিশেষ লাভ করতে পারেনি।

Advertisement
আরও পড়ুন