গোপনে বিয়ে সেরেছেন কর্ণ-তেজস্বী? ছবি: সংগৃহীত।
হিন্দি ছোটপর্দার আলোচিত জুটি কর্ণ কুন্দ্রা এবং তেজস্বী প্রকাশ। অনেক দিন ধরেই শোনা যাচ্ছে, তাঁরা নাকি বিয়ে করেছেন। যদিও নায়িকা এই আলোচনা উড়িয়ে, জানিয়েছেন সবটাই রটনা। এ বার যুগলের ঘনিষ্ঠ এক ব্যক্তির মন্তব্য এই আলোচনা আরও উস্কে দিয়েছে।
অভিনেতা অভিষেক কুমারের একটি ভিডিয়োকে কেন্দ্র করে আলোচনা তুঙ্গে। সেই ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, “ভাই তো আইনি বিয়ে সেরে ফেলেছে!” ব্যস, এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই অনুরাগীদের মধ্যে আলোচনার শেষ নেই। একের পর এক প্রশ্ন উঠে আসছে চারদিকে। একাংশের দাবি, কর্ণ এবং তেজস্বী গোপনে আইনি বিয়ে সেরেছেন। কারও কোনও ধারণা নেই এই বিষয়ে।
বর্তমানে অভিষেক এবং তেজস্বীকে দর্শক দেখছে একটি রিয়্যালিটি শো-এ। তার মধ্যেই এই ভিডিয়ো ছড়িয়ে পড়ায় বিস্তর আলোচনা অন্দরে। আগেও একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, কর্ণ এবং তেজস্বী নাকি ‘গোপনে’ বিয়ে করেছেন। তবে সেই জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণ জানিয়েছিলেন, গত কয়েক মাস ধরেই এমন গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, “২-৪ মাস ধরে এই গুঞ্জন চলছে। সবটাই ভুয়ো।”
অন্য দিকে, তেজস্বীও এর আগে এক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গে মুখ খুলেছিলেন। তিনি স্পষ্ট বলেছিলেন, “এখনই বিয়ের কোনও পরিকল্পনা নেই।” সেই মন্তব্যে জল্পনা কিছুটা থামলেও, নতুন ভিডিয়োকে কেন্দ্র করে আবার আলোচনা শুরু হয়েছে।