karan wahi

আমিষ ছেড়েছেন, কৃষ্ণনাম জপ করা শুরু করেছেন! অভিনয় ছেড়ে তা হলে কি আধ্যাত্মিকতার পথে অভিনেতা কর্ণ ওয়াহী?

কৃষ্ণের নাম জপ করেন, মাছ-মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন, গলায় তুলসীর মালা ধারণ করেছেন। তবে কি এ বার অভিনয় থেকে মুখ ফেরাতে চলেছেন অভিনেতা কর্ণ ওয়াহী?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৭:১১
কর্ণের এ যেন অন্য রূপ।

কর্ণের এ যেন অন্য রূপ। ছবি: সংগৃহীত।

হিন্দি ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় মুখ কর্ণ ওয়াহী। টেলিভিশনে ধারাবাহিক দিয়ে কেরিয়ারের শুরু। তার পর টেলিভিশনে সঞ্চালক থেকে সিনেমার পর্দায় পার্শ্বচরিত্র, সেখান থেকে ওটিটির পর্দাতেও দেখা গিয়েছে তাঁকে। তবে মাসখানেক ধরেই যেন গোপনীয়তার চাদরে নিজেকে মুড়ে নিয়েছেন কর্ণ। সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে কর্ণ জানান, তিনি কৃষ্ণভক্ত। কৃষ্ণের নাম জপ করেন, মাছ-মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন। গলায় তুলসীর মালা ধারণ করেছেন। তবে কি এ বার অভিনয় থেকে মুখ ফেরাতে চলেছেন অভিনেতা?

Advertisement

একটি পডকাস্ট অনুষ্ঠানে এসে কর্ণ জানান, তিনি জীবনে কখনও ভাবতে পারেননি যে মাংস খাওয়া ছেড়ে দিয়ে নিরামিশাষী হয়ে যাবেন। কিন্তু নিম করোলি বাবার আশ্রমে যাওয়ার পর থেকে চিন্তাভাবনায় আমূল পরিবর্তন আসে। কর্ণ জানান, গত তিন মাস ধরে সব ছেড়ে দিয়েছেন, গলায় তুলসীর মালা ধারণ করার পর থেকে জীবনে শান্তি ফিরে পেয়েছেন। তার পর থেকে চারপাশের গুঞ্জন, কর্ণ হয়তো ধর্মের পথে হেঁটে অভিনয় থেকে মুখ ফেরাবেন! তাতেই কর্ণ জানান, ধর্মের পথে নিজেকে চালিত করা মানেই নিজের পেশাকে ছেড়ে দেওয়া, ব্যাপারটা তেমন নয়। তাই যাঁরা ভুল তথ্য ছড়াচ্ছেন, তাঁরা যেন ভবিষ্যতে তেমন কিছু না করেন।

তবে নিরামিশাষী হওয়ার কারণ হিসেবে কর্ণ জানান, তাঁর ত্বক শুষ্ক হয়ে যাচ্ছিল। অবস্থা এমন হয় যে, শরীরে কোনও জায়গা চুলকোতে পারতেন না। কারণ, তা হলে সেই জায়গা থেকে চামড়া ফেটে রক্ত বেরোত। এমন দিনও গিয়েছে যে, ঘুম থেকে উঠে দেখেন বিছানার চাদর লাল হয়ে গিয়েছে রক্তের দাগে। সেটা দেখে ভয় পেয়ে যান কর্ণ। কিন্তু নিজের জীবনধারা ও খাদ্যাভাসে পরিবর্তন আনতেই আগের থেকে অনেকটা ভাল আছেন কর্ণ।

Advertisement
আরও পড়ুন