Kartik Aaryan

‘জঘন্য’ অভিনেতার তকমা, অষ্টাদশীর সঙ্গে গুঞ্জন! নানা বিতর্কের পরে আইনের দ্বারস্থ কার্তিক আরিয়ান?

সম্প্রতি ‘মার্ডার ২’-খ্যাত অভিনেতা প্রশান্ত নারায়ণও কার্তিককে ‘জঘন্য’ অভিনেতা বলে তোপ দেগেছেন। এর পাশাপাশি কার্তিকের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘তু মেরী ম্যাঁয় তেরা ম্যাঁয় তেরা তু মেরী’ ছবিও বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে।

Advertisement
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৯:২৩
কী পদক্ষেপ করলেন কার্তিক?

কী পদক্ষেপ করলেন কার্তিক? ছবি: সংগৃহীত।

গত কয়েক মাসে নানা বিতর্কে জড়িয়েছেন কার্তিক আরিয়ান। এক অষ্টাদশীর সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল। গোয়ার সমুদ্রতটে নাকি সেই অষ্টাদশী পড়ুয়া করিনা কুবলিয়ুটের সঙ্গে সময় কাটাচ্ছিলেন তিনি। এর পরে নানা কটাক্ষের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি ‘মার্ডার ২’-খ্যাত অভিনেতা প্রশান্ত নারায়ণও কার্তিককে ‘জঘন্য’ অভিনেতা বলে তোপ দেগেছেন। এর পাশাপাশি কার্তিকের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘তু মেরী ম্যাঁয় তেরা ম্যাঁয় তেরা তু মেরী’ ছবিও বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল। তার পর থেকে তাঁকে নিয়ে নানা মিম, মশকরা ছড়িয়েছিল সমাজমাধ্যমে। কোনও প্রতিক্রিয়া দেননি কার্তিক। কিন্তু এ বার কড়া পদক্ষেপ করলেন তিনি।

Advertisement

বিভিন্ন ওয়েবসাইটে যে কেউ যাতে অবাধে তাঁর ছবি ব্যবহার করতে না পারে, সেই ব্যবস্থা নিলেন তিনি। নিজের ব্যক্তিত্ব রক্ষার্থে মুম্বই হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি। ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি’ রক্ষার আবেদন করলেন তিনি। বিভিন্ন ওয়েবসাইটে বাণিজ্যিক কারণেও তাঁর ছবি ব্যবহার করা হয় অনুমতি ছাড়াই। সমাজমাধ্যমেও নানা লোকে তাঁর ছবি ও ভিডিয়ো ব্যবহার করে। এর বিরুদ্ধেই কার্তিকের এই পদক্ষেপ।

অভিনেতার বক্তব্য, তাঁর অনুমতি ছাড়া তাঁর ভিডিয়ো, ছবি, নাম, কণ্ঠ এবং তাঁর পছন্দ-অপছন্দ কোনও কিছুই যেন কেউ ব্যবহার করতে না পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যেও যেন তাঁর ছবি বিকৃত করা না যায়, সেই আবেদনও করেছেন অভিনেতা।

অতীতে অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চন, অমিতাভ বচ্চন, কর্ণ জোহর, ঋষভ শেট্টী, নাগার্জুন আক্কিকেনিরাও নিজেদের ব্যক্তিত্ব অধিকার রক্ষার্থে আইনের দ্বারস্থ হয়েছিলেন এবং তাতে সদুত্তর পান আদালতের তরফ থেকে।

Advertisement
আরও পড়ুন