Kartik Aaryan

অষ্টাদশী পড়ুয়ার সঙ্গে গুঞ্জন! বিতর্কের মাঝেই এ বার কার্তিককে দেখা গেল ‘প্রাইড’ মিছিলে হাঁটতে

চারদিকে রামধনু পতাকা। মানুষের ভিড়। মানুষের সমাগমের জেরে রাস্তায় যানজট পর্যন্ত হয়ে যায়। এই ভিড়ের মাঝেই পরনে সাদা টিশার্ট ও নীল ডেনিম জ্যাকেট পরে ঘুরছেন কার্তিক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৮
কার্তিকের নাম জড়িয়েছিল করিনা কুবলিয়ুটের সঙ্গে।

কার্তিকের নাম জড়িয়েছিল করিনা কুবলিয়ুটের সঙ্গে। ছবি: সংগৃহীত।

বিতর্ক পিছু ছাড়ছে না কার্তিক আরিয়ানের। কয়েক মাস আগে এক অষ্টাদশীর সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল। গোয়ার সমুদ্রতটে নাকি সেই অষ্টাদশী পড়ুয়া করিনা কুবলিয়ুটের সঙ্গে সময় কাটাচ্ছিলেন তিনি। এর পরে নানা কটাক্ষের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি ‘মার্ডার ২’-খ্যাত অভিনেতা প্রশান্ত নারায়ণও কার্তিককে ‘জঘন্য’ অভিনেতা বলে তোপ দেগেছেন। এই বিতর্কের মাঝে কার্তিককে দেখা গেল এক ‘প্রাইড’ ওয়াকে।

Advertisement

চার দিকে রামধনু পতাকা। মানুষের ভিড়। মানুষের সমাগমের জেরে রাস্তায় যানজট পর্যন্ত হয়ে যায়। এই ভিড়ের মাঝেই পরনে সাদা টিশার্ট ও নীল ডেনিম জ্যাকেট পরে ঘুরছেন কার্তিক। এমন বেশ কিছু ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। অনুরাগীরা প্রশ্ন করতে থাকেন, “সত্যিই কি এলজিবিটিকিউ-দের মিছিলে তিনি হাঁটছেন? না কি এ কোনও ছবির শুটিং?” ক্রমশ জানা যায়, আসন্ন ছবি ‘নাগজ়িলা’র শুটিং করছিলেন তিনি দিল্লির লক্ষ্মী নগর মেট্রো স্টেশনের কাছে। কার্তিককে দেখতেই ভিড় জমে যায় সেখানে।

আপাতত কার্তিকের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘তু মেরী ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরী’। গত বছর ডিসেম্বরে মুক্তি পাওয়া এই ছবি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে। কার্তিকের অভিনয় সম্পর্কে সম্প্রতি সাক্ষাৎকারে প্রশান্ত বলেছেন , “জঘন্য অভিনেতাদের মধ্যে একজন হলেন কার্তিক আরিয়ান। কিন্তু উনি খুবই সৌভাগ্যবান। বাবা-মায়ের আশীর্বাদ রয়েছে বলে টিকে আছেন। প্রথম ছবি ‘পেয়ার কা পঞ্চনামা’-তেই শুধু ওঁকে ভাল লেগেছিল।” ‘মার্ডার ২’- খ্যাত অভিনেতার মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।

Advertisement
আরও পড়ুন