Kriti Sanon

রশ্মিকাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন কৃতি? কী জানালেন সহ-অভিনেত্রীকে নিয়ে?

‘ককটেল ২’ ছবিতে অভিনয় করছেন দুই নায়িকা। গত কয়েক বছরে রশ্মিকা অভিনীত প্রায় সবকটি ছবিই বক্সঅফিসে সফল হয়েছে। যদিও সেগুলি অধিকাংশই নায়ককেন্দ্রিক ছবি। অন্য দিকে কৃতির ছবি বক্সঅফিসে ভাল ব্যবসা না করলেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ২০:৩৯
Kriti Sanon talks about her co actress Rashmika Mandanna

রশ্মিকাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন কৃতি? ছবি: সংগৃহীত।

রশ্মিকা মন্দানাকে নিয়ে কি নিরাপত্তাহীনতায় ভোগেন কৃতি সেনন? ‘ককটেল ২’ ছবিতে অভিনয় করছেন দুই নায়িকা। গত কয়েক বছরে রশ্মিকা অভিনীত প্রায় সবকটি ছবিই বক্সঅফিসে সফল হয়েছে। যদিও সেগুলি অধিকাংশই নায়ককেন্দ্রিক ছবি। অন্য দিকে কৃতির ছবি বক্সঅফিসে ভাল ব্যবসা না করলেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। রশ্মিকার সৌন্দর্যেরও অনুরাগী বহু। পাল্লা দেন কৃতিও। কিন্তু, একই ছবিতে অভিনয় করতে গিয়ে কি রশ্মিকাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন কৃতি? মুখ খুললেন ‘মিমি’-খ্যাত অভিনেত্রী।

Advertisement

নিরাপত্তাহীনতার কোনও প্রশ্নই নেই, জানান কৃতি। বরং তিনি রশ্মিকার প্রশংসায় পঞ্চমুখ। কৃতি স্পষ্ট জানান, রশ্মিকাকে নিয়ে তাঁর মনে কোনও ধরনের নিরাপত্তাহীনতা নেই। বরং তিনি রশ্মিকাকে খুব ভাল মনের মানুষ বলেই মনে করেন। শুটিংয়ের সময়ে তাঁদের মধ্যে দারুণ বন্ধুত্ব তৈরি হয়েছে বলেও জানিয়েছেন কৃতি। একসঙ্গে কাজ করতে গিয়ে তাঁরা নানা বিষয় নিয়ে মজা করেছেন। কৃতির কথায়, “রশ্মিকার মধ্যে কোনও নেতিবাচকতা নেই, শুধু ভালবাসা আর ইতিবাচক মানসিকতা রয়েছে। ও খুবই আন্তরিক ও ভাল মানুষ। ওকে আমি খুব ভালবাসি।”

‘ককটেল ২’ ছবিতে কৃতি ও রশ্মিকার পাশাপাশি দেখা যাবে শাহিদ কপূরকেও। ছবিটি পরিচালনা করছেন হোমি আদাজানিয়া। ইতিমধ্যেই ছবিটি নিয়ে দর্শকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ছবির একটি গানের দৃশ্য সাড়া ফেলেছে। তবে দর্শকের মতে, এই ছবি কোনও ভাবেই প্রথম ‘ককটেল’-কে ছাপিয়ে যেতে পারবে না।

এর আগেও রশ্মিকার একটি ছবির মুক্তির সময়ে কৃতি সমাজমাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেই পোস্ট ঘিরে অনুরাগীদের মধ্যেও দু’জনের বন্ধুত্ব নিয়ে আলোচনা শুরু হয়।

উল্লেখ্য, ২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘ককটেল ’। হোমি পরিচালিত সেই ছবিতে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন, ডায়না পেন্টি, সইফ আলি খান। ছবিতে ভেরোনিকা চরিত্রে মুগ্ধ করেছিলেন দীপিকা।

Advertisement
আরও পড়ুন