Arjun Kapoor

‘জীবন নিষ্ঠুর হয়ে উঠেছে’, মানসিক ভাবে জেরবার অর্জুন! প্রাক্তনের দুঃসময়ে কী করলেন মলাইকা?

সম্প্রতি অর্জুনের মায়ের জন্মবার্ষিকী ছিল। প্রয়াত মোনা শৌরির জন্মবার্ষিকী উপলক্ষে আবেগঘন পোস্ট করেছিলেন পুত্র অর্জুন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৭
Malaika Arora reacted to the heartfelt post by ex-boyfriend Arjun Kapoor

অর্জুনের দুর্দিনে কী করলেন মলাইকা? ছবি: সংগৃহীত।

প্রাক্তন প্রেমিক অর্জুন কপূরের পাশে দাঁড়ালেন মলাইকা অরোরা। ২০২৪ সালে বিচ্ছেদ হয় বলিউডের এই ‘পাওয়ার কাপল’-এর। তার পর থেকে অন্যদের সঙ্গেও একাধিক বার তাঁদের নাম জড়িয়েছে। বিশেষত কিছু দিন আগে হর্ষ মেটা নামে এক তরুণের সঙ্গে প্রায়ই দেখা গিয়েছে মলাইকাকে। কিন্তু এর মধ্যেই ফের প্রাক্তন প্রেমিকের জন্য মনকেমন মলাইকার!

Advertisement

সম্প্রতি অর্জুনের মায়ের জন্মবার্ষিকী ছিল। প্রয়াত মোনা শৌরীর জন্মবার্ষিকী উপলক্ষে আবেগঘন পোস্ট করেছিলেন পুত্র অর্জুন। মায়ের জন্য অভিনেতা লিখেছিলেন, “তোমাকে খুব মনে পড়ে। আজকাল জীবন আমার সঙ্গে কিছুটা নিষ্ঠুর হয়ে উঠেছে।” সমাজমাধ্যমে অনবরত ‘ট্রোল্‌ড’ হন অর্জুন। নেটাগরিকের অনুমান, সেই জন্যই এ কথা লিখেছেন তিনি। তবে ভেঙে প়ড়ছেন না অভিনেতা। মায়ের শিক্ষা তাঁকে প্রতিদিনের লড়াইয়ের সঙ্গে মোকাবিলা করতে শিখিয়েছে।

মন ভার নিয়ে অর্জুন লিখেছেন, “আমরা এই লড়াই একসঙ্গে লড়ব। তোমার সঙ্গে শীঘ্রই আবার আমার দেখা হবে এবং একসঙ্গে তোমার জন্মদিন উদ্‌যাপন করব।” এই পোস্ট নিমেষে ছড়িয়ে পড়ে। অর্জুনের অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেন। সেখানেই মন্তব্য করেন মলাইকাও। একটি লাল রঙের হৃদয়ের ইমোজি জুড়ে দেন তিনি।

মলাইকা ছাড়াও জ্যাকলিন ফার্নান্ডেজ়, জাহ্নবী কপূর, করিনা কপূর খান, শনায়া কপূর, সৌন্দর্যা শর্মা, সঞ্জয় কপূরও ভালবাসার বার্তা দেন অর্জুনকে। কয়েক জন অনুরাগী লেখেন, “দয়া করে অর্জুনকে অকারণে ট্রোল করা বন্ধ করুন। জীবন নিষ্ঠুর হয়ে উঠছে— এ কী সাংঘাতিক কথা। ও যদি কিছু করে বসে, দায়ী হবেন আপনারা সকলে।”

Advertisement
আরও পড়ুন