Malaika Arora

একের পর এক পুরুষের সঙ্গে সম্পর্কের গুঞ্জন! নিজের চারপাশে কোন গণ্ডি টানছেন মলাইকা অরোরা?

সম্প্রতি এক সাক্ষাৎকারে মলাইকা জানান, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চলা অনবরত কাটাছেঁড়া তাঁকে আদৌ প্রভাবিত করে কি না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ২০:১৬
Malaika Arora said that the continuous public scrutiny on her personal life does not affect her

চারপাশে গণ্ডি টানছেন মলাইকা! ছবি: সংগৃহীত।

জল্পনা বহু দিন ধরেই। নতুন প্রেম নিয়ে এখনও মুখে কুলুপ মলাইকা অরোরার। তবে তাঁর অনুরাগীরা প্রায় নিশ্চিত, হিরে ব্যবসায়ী হর্ষ মেটার সঙ্গে সম্পর্কে রয়েছেন মলাইকা। তবে শুধু হর্ষ নন। আরও কয়েক জন পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। মলাইকার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া লেগেই থাকে। এ সব কি প্রভাবে ফেলে তাঁর মনে?

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে মলাইকার কাছে জানতে চাওয়া হয় যে, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চলা অনবরত কাটাছেঁড়া তাঁকে কতটা প্রভাবিত করে! মলাইকার উত্তর, “আমি আমার মনের শান্তি অক্ষত রাখি একটাই কথা নিজেকে বলে। আমি মনে করি ইন্টারনেটের স্বর খুব উচ্চ, কিন্তু তার বুদ্ধি নেই। দুটোর মধ্যে পার্থক্য তো আছেই। একটা বিষয় বুঝেছি, মানুষ কী বলছে, তার উপর যদি আমার মনের শান্তি নির্ভর করে, তা হলে কোনও দিনই শান্তিতে থাকা যাবে না।”

নিজের চারপাশে গণ্ডি টানতে শিখেছেন মলাইকা। তাঁর কথায়, “আমার চারপাশে একটা গণ্ডি রয়েছে। আমার সম্পর্কে যা বলা হয়, সবটাই আমি মেনে নিই না। প্রত্যেকের মতামতকে গুরুত্ব দিই না। আমি বাস্তবে বিশ্বাসী। নিজের কাজ, প্রিয়জন, নিয়মানুবর্তিতাকে গুরুত্ব দিই, যেগুলো আমাকে উন্নততর করবে।”

মলাইকা আরও বলেন, “বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভুলভাল কথায় কান দেওয়াও আমরা বন্ধ করে দিই। আমি বর্তমানে নিজের সঙ্গে সবচেয়ে ভাল আছি। আর এটাই আমাকে স্বস্তি দেয়। অতীতে নিজেকে নিয়ে মনে সন্দেহ ছিল, অন্য মহিলাদের মতোই। নিজের খুঁত ধরতাম। কিন্তু এখন নিজেকে নিয়ে আমি সন্তুষ্ট।”

Advertisement
আরও পড়ুন