Malaika Arora

হিরে ব্যবসায়ী হর্ষ নন! নতুন এক পুরুষের হাত ধরে প্রকাশ্যে এলেন মলাইকা, ইনিই কি তাঁর প্রেমিক?

মলাইকার সঙ্গে সেই পুরুষকে ক্যামেরাবন্দি করেছেন ছবিশিকারিরা। ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক রেস্তরাঁ থেকে মলাইকাকে হাত ধরে বার করে আনছেন সেই পুরুষ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১৮:৩৪
কার হাত ধরে বেরিয়ে এলেন মলাইকা?

কার হাত ধরে বেরিয়ে এলেন মলাইকা? ছবি: সংগৃহীত।

ফের জল্পনা মলাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে। এত দিন শোনা যাচ্ছিল, হিরে ব্যবসায়ী হর্ষ মেটার সঙ্গে সম্পর্কে আছেন তিনি। বেশ কিছু অনুষ্ঠানে তাঁদের একসঙ্গেও দেখা গিয়েছিল। এমনকি, বিদেশেও একসঙ্গে ঘুরতে দেখা গিয়েছিল মলাইকা ও হর্ষকে। কিন্তু রবিবার অভিনেত্রীকে দেখা গেল এক অন্য পুরুষের সঙ্গে। কে তিনি? সেই প্রশ্ন উঠছে।

Advertisement

মলাইকার সঙ্গে সেই পুরুষকে ক্যামেরাবন্দি করেছেন ছবিশিকারিরা। ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক রেস্তরাঁ থেকে মলাইকাকে হাত ধরে বার করে আনছেন সেই পুরুষ। মলাইকার পরনে ফ্লোরাল প্রিন্টের একটি কো-অর্ড সেট। চোখে রোদচশমা। অন্য দিকে, সেই পুরুষের পরনে ছাই রঙের প্যান্ট ও সাদা রঙের টিশার্ট, মাথায় নীল রঙের টুপি। তাঁর চোখেও রোদচশমা। দাড়ি ও চুলে রুপোলি ঝলক ধরা পড়েছে। কিন্তু কে এই পুরুষ, যিনি মলাইকার হাত ধরে প্রকাশ্যে এলেন? সেই প্রশ্ন উঠছে।

মলাইকার অনুরাগীদের কেউ কেউ অবশ্য দাবি করেছেন, সম্পর্কে তিনি হর্ষের সঙ্গেই আছেন। এই পুরুষ এক জন বন্ধু মাত্র।

গত কয়েক মাসে একাধিক পুরুষকে নিয়ে গুঞ্জন ছড়িয়েছে মলাইকার। এই প্রসঙ্গে মলাইকা এক সাক্ষাৎকারে বলেছিলেন, “এখন আমি এগুলো রসিকতা হিসাবেই গ্রহণ করি।” এমন গুঞ্জন নিয়ে পুত্র আরহান খানের সঙ্গে বসে হাসাহাসিও করেন বলে জানিয়েছিলেন মলাইকা।

মলাইকা কি সঙ্গীর অভাব বোধ করেন? ভবিষ্যতে কি তিনি বিয়ে করবেন? এই প্রসঙ্গে মলাইকা সাক্ষাৎকারে বলেছিলেন, “এগুলো পরিকল্পনা করে হয় না। যদি কিছু হওয়ার থাকে, এমনিই হবে। এখন আমি খুব সুখী। আমার জীবনে যা যা হচ্ছে, সব নিয়ে খুশি আমি। সঙ্গী থাকা সত্যিই অসাধারণ। খুব সুন্দর বিষয় এগুলো। কিন্তু আমি খুব সক্রিয় ভাবে কাউকে খুঁজছি না। ‘আমার এখনই কাউকে চাই-ই চাই’, এমন অনুভূতি নেই আমার। আমাকে পরিপূর্ণ করার জন্য আমার কোনও পুরুষের দরকার নেই।”

Advertisement
আরও পড়ুন