Medha Shankr On Industry Bias

‘সকলের নাম মনে রেখেছি’! অনুষ্ঠানে পোশাক দিতে চাননি ডিজ়াইনার, ইন্ডাস্ট্রিতে ‘বঞ্চনা’র শিকার মেধা?

‘টুয়েলভ্‌থ ফেল’ ছবিতে অভিনয় করে খ্যাতির আলোয় আসেন অভিনেত্রী মেধা শঙ্কর। আপাতত তিনি ব্যস্ত ‘গিনি ওয়ে়ড্‌স সানি ২’ ছবির প্রস্তুতিতে। ছবির প্রচারে অভিনেত্রী ভাগ করে নেন কিছু অপ্রীতিকর অভিজ্ঞতার কথা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১০:২২
কোন অভিজ্ঞতা শোনালেন মেধা শঙ্কর?

কোন অভিজ্ঞতা শোনালেন মেধা শঙ্কর? ছবি: সংগৃহীত।

বিধু বিনোদ চোপড়ার ‘টুয়েলভ্‌থ ফেল’ ছবিতে অভিনয় করে খ্যাতির আলোয় আসেন অভিনেত্রী মেধা শঙ্কর। আপাতত তিনি ব্যস্ত ‘গিনি ওয়ে়ড্‌স সানি ২’ ছবির প্রস্তুতিতে। ছবির প্রচারে অভিনেত্রী ভাগ করে নেন কিছু অপ্রীতিকর অভিজ্ঞতার কথা। সিনেমার সেটে কখনও অপমানিত বোধ করেছিলেন মেধা? খোলসা করলেন নিজেই।

Advertisement

ছবির কাজ করতে গিয়ে কখনও অপমানিত হতে হয়নি, স্বীকার করে নেন মেধা। তবে একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে গিয়ে সমস্যার মুখে পড়েছেন তিনি। মেধার কথায়, অনেক সময়ে ডিজ়াইনারদের সঙ্গে কথা বলতে গিয়ে মনে হয়েছে যে, তাঁকে নিচু করার চেষ্টা করা হচ্ছে। পরিচিত পরিবার বা প্রতিষ্ঠিত তারকা না হওয়ার কারণেই হয়তো খানিক আলাদা করার চেষ্টা হয়েছে। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “অনুষ্ঠানে ডিজ়াইনারদের ক্ষেত্রে এমন অনেক সময় হয় যে, নির্দিষ্ট কোনও ডিজ়াইনার হয়তো আমাকে পোশাক দেবেন না। এগুলো আমাদের সকলের কানে আসে। আমাদের এগুলো শুনতে হয়। অবশ্যই এতে আমার কিছু যায়-আসে না, কিন্তু আমি সকলের নাম মনে রাখি। ব্যক্তিগত নয় বিষয়টা। কিন্তু, সেই সময়ে মনে হয় যে, ‘ঠিক কী এমন হল?’ বিষয়টা খানিক অদ্ভুত ও অস্বস্তিকর লাগে।” তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে অভিনেতা অবিনাশ জানান যে, ক্ষমতাশালীরা চান, সব কিছু তাঁদের ইচ্ছামতো চলুক। অবিনাশের মতে, অর্থ বা প্রভাব, যা-ই থাকুক না কেন, সততার সঙ্গে আপস করা যায় না।

আগামী ২৪ এপ্রিল মুক্তি পেতে চলেছে তাঁদের ছবি। এই ছবিতে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লিলেট দুবে, সুধীর পাণ্ডে-সহ একাধিক অভিনেতা।

Advertisement
আরও পড়ুন