Updates Of Mouni-Suraj Breakup

‘ধ্বংস হোক বা আনন্দ, সব সময়ে আমার পাশে’! বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই কাকে ইঙ্গিত মৌনী রায়ের?

কেমন আছেন মৌনী রায়? জানাননি সে কথা। তবে তিনি যে স্বাভাবিক থাকার চেষ্টা করছেন, সে কথা তাঁর পোস্টে স্পষ্ট।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১২:৫৮
কেমন আছেন মৌনী রায়?

কেমন আছেন মৌনী রায়? ছবি: ফেসবুক।

মৌনতা ভেঙে সমাজমাধ্যমে মৌনী রায়! ইঙ্গিতপূর্ণ পোস্টও ভাগ করে নিলেন সকলের সঙ্গে। জীবন যে বেসুরো বাজছে, সে প্রসঙ্গ ঢাকতেই কি এই পোস্ট? মৌনী সে বিষয়ে কোনও কথা বলেননি। তবে তিনি যে স্বাভাবিক থাকার চেষ্টা করছেন, সে কথা তাঁর পোস্টে স্পষ্ট।

Advertisement

বুধবার মৌনীর বোন রুপালি কাদিয়ানের জন্মদিন। এ দিন তিনি বোনের সঙ্গে তাঁর কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন। বোনকে উদ্দেশ করে লিখেছেন, “ধ্বংস হোক বা আনন্দের সময়, আমার বোন সব সময়ে আমার পাশে। তুমি আমার সব কিছু। তোমার রসিকতা, বুদ্ধি, সৌন্দর্য— সব নিয়ে তোমায় ভালবাসি! কতটা যে ভালবাসি সে কথা বলে বোঝাতে পারব না। এ-ও জানি, তুমি আমার সেই অনুভূতি টের পাও। শুভ জন্মদিন।” একটি ছবিতেও মৌনীর স্বামী সূরজকে দেখা যায়নি। অথচ, দিনকয়েক আগে পর্যন্তও তাঁর প্রত্যেকটি ছবিতে সূরজকে দেখা গিয়েছে।

সোমবার গভীর রাত থেকে বলিউডে গুঞ্জন, বিয়ে ভাঙছে মৌনী রায়-সূরজ নাম্বিয়ারের। পরস্পর একে অন্যকে সমাজমাধ্যমে অনুসরণ করা বন্ধ করে দিয়েছেন। সেই গুঞ্জনে ঘি ঢেলেছেন দিশা পটানী। তিনিও সূরজকে অনুসরণ করা বন্ধ করতেই নড়ে বসেছে বলিউড। বিষয়টি যে নিছক গুঞ্জন নয়, সে কথাই আপাতত আলোচনার বিষয়। এ-ও শোনা গিয়েছে, সূরজ নাকি মৌনীর সঙ্গে প্রতারণা করছেন। অন্য নারীতে আসক্ত। বিবাহবহির্ভূত সম্পর্কেও জড়িয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে মৌনীর টাকাপয়সা নয়ছয় করার অভিযোগও রয়েছে।

Advertisement
আরও পড়ুন