Sayali Surve

বিয়ে করে লাগাতার অত্যাচারের শিকার ‘মিসেস ইন্ডিয়া’, আবার পুরনো ধর্মে ফিরে এলেন কেন, জানালেন সায়লী

সায়লী নাম বদলে হয়ে যান অতেজ়া। তবে আর সেই পরিচয় বহন করতে চাননি। ফের হিন্দু ধর্মে ফেরেন। বিয়ের এত বছর পরে নিজের দাম্পত্যজীবন নিয়ে মুখ খুললেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৫:৪১
Mrs India Earth 2019 Sayali Surve convert in to hinduism

বিয়ে হতেই কী ঘটল সায়লী সুর্বের সঙ্গে? ছবি: সংগৃহীত।

বিয়ের পর থেকে লাগাতার অত্যাচার। একটা সময় গালিগালাজ ও মারধরে অভ্যস্ত হয়ে যান। ২০১৯ সালের ‘মিসেস ইন্ডিয়া’ সায়লী সুর্বে ভালবেসে বিয়ে করেছিলেন পুণের ব্যবসায়ী আতিফ তাসেকে। তবে বিয়ে করে অনুতপ্ত তিনি। বেশ কয়েক বছর আগে ধর্ম ও নাম পরিবর্তন করেছিলেন। সায়লী নাম বদলে হয়ে যান অতেজ়া তাসে। তবে আর সেই পরিচয় বহন করতে চাননি। ফের হিন্দু ধর্মে ফিরে আসেন। বিয়ের এত বছর পরে নিজের দাম্পত্যজীবন নিয়ে মুখ খুললেন সেই সায়লী।

Advertisement

সায়লী বর্তমানে চার সন্তানের মা। সম্প্রতি তিনি নিজের বাড়িতে ‘শুদ্ধিকরণ প্রক্রিয়া’র মাধ্যমে হিন্দু ধর্মে প্রত্যাবর্তন করেন বলেই দাবি করেছেন। নিজের পুরনো নাম বদলে হয়েছে আদ্যা। সায়লীর কথায়, ‘‘ভালবেসে আতিফকে বিয়ে করি। কিন্তু ওটাই আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। আমার নিকাহ্ সারার জন্য ধর্মান্তরিত হওয়ার প্রয়োজন হয়েছিল। আসলে যখন এই সিদ্ধান্ত নিয়েছিলাম অতটা পরিণত ছিলাম না। আমার স্বামীকে ভাল মানুষ মনে হত। কিন্তু বিয়ের পর থেকে আমাকে লাগাতার মারধর, গালিগালাজ করা হত।’’ সায়লী জানান, অন্য মেয়েদেরও উচিত কখনও কারও অত্যাচার সহ্য না করা। তিনি এত দিন নীরব ছিলেন চার সন্তানের কথা ভেবে। এখন অবশ্য যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটাও সন্তানদের কথা ভেবেই নিতে হয়েছে তাঁকে।

Advertisement
আরও পড়ুন