Mrunal Thakur Controversy

পালিয়ে গিয়েছিলেন তাঁর প্রাক্তন প্রেমিক! ধনুষের সঙ্গে বিয়ের জল্পনার মাঝে প্রকাশ্যে মৃণালের অতীত?

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকের মনে এমনিতে কৌতূহলের শেষ নেই। এ বার আলোচনায় মৃণাল ও তাঁর প্রাক্তন প্রেমিক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩১
ধনুষের সঙ্গে বিয়ের জল্পনার মাঝে মৃণালের কোন অতীত এল প্রকাশ্যে?

ধনুষের সঙ্গে বিয়ের জল্পনার মাঝে মৃণালের কোন অতীত এল প্রকাশ্যে? ছবি: সংগৃহীত।

বলিপাড়ায় মৃণাল ঠাকুর এবং অভিনেতা ধনুষের প্রেম ও বিয়ের আলোচনা চলছে। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকের মনে এমনিতে কৌতূহলের শেষ নেই। এ বার আলোচনায় মৃণাল ও তাঁর প্রাক্তন প্রেমিক। পুরনো প্রেম নিয়ে নিজেই প্রকাশ্যে কথা বলেছেন অভিনেত্রী।

Advertisement

ছোটপর্দা থেকে বড়পর্দায় তাঁর যাত্রা খুব একটা সহজ ছিল না। সে সময়ে তাঁর প্রেমজীবন নিয়েও খুব সমস্যা পোহাতে হয়েছে মৃণালকে। প্রাক্তন প্রেমিকের প্রসঙ্গে উঠতে অভিনেত্রী বললেন, “আমার প্রেমিক ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। খুবই গোঁড়া ছিল ও। আমার অভিনেত্রীজীবনের সঙ্গে তাল মেলানো কঠিন হয়ে গিয়েছিল ওর পক্ষে। আমাকে বলেছিল, ‘তোমার এই জীবনের সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব নয়। তোমার হঠকারিতার সঙ্গে আমি তাল দিতে পারব না।’ আমার মনে হয়, এখন শাপে বরই হয়েছে।”

মৃণালের মতে, সেই সম্পর্ক ভাঙা তাঁর জন্য একপ্রকার আশীর্বাদই হয়েছে। কারণ, তাঁদের সন্তান হলে কোন শিক্ষায় বড় হবে, তা নিয়েই ঝামেলা হয়ে যেত বলে মনে করেন তিনি। উল্লেখ্য, এখন অবশ্য চারিদিক সরগরম মৃণাল এবং ধনুষের বিয়ের খবরে। যদিও দু’জনের কেউই এখনও এই নিয়ে কোনও মন্তব্য করেননি। শোনা গিয়েছিল, ১৪ ফেব্রুয়ারি চারহাত এক হবে। সত্যিই কি বিয়ে করছেন তাঁরা? তা অবশ্য জানা যায়নি।

Advertisement
আরও পড়ুন