Neena Gupta

ভিভিয়ানের সঙ্গে সম্পর্ক প্রেমের ছিল! বিবেকের সঙ্গে কিসের চাপে বিয়ে করেন নীনা?

একাকী মা হিসাবে মাসাবা গুপ্তকে বড় করেছেন নীনা। একটা লম্বা সময় একা থাকার পরে ২০০৮ সালে নীনা বিয়ে করেন বিবেক মেহরাকে। কিন্তু সেই সম্পর্কে নাকি প্রেম নেই কোথাও। কেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩১
Neena Gupta Shares Why She Married Vivek Mehra Without any love

(বাঁ দিকে) নীনা গুপ্ত এবং ভিভিয়ান রিচার্ডস, নীনা গুপ্ত এবং বিবেক মেহরা (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

নীনা গুপ্ত ভারতীয় সিনেমার দাপুটে অভিনেত্রী। নীনা ও ভিভিয়ান রিচার্ডসের কাহিনি যেন এক দুঃসাহসী প্রেমের উপখ্যান। সমাজের চোখরাঙানি উপেক্ষা করেই নীনা ও ভিভের সন্তানের জন্ম। বিয়ে করেননি তাঁরা। ভিভের সঙ্গে সেই সম্পর্ককে আজও শ্রদ্ধা করেন অভিনেত্রী। নিজের আত্মজীবনীতেই তা স্বীকার করেছেন। একাই মাসাবা গুপ্তকে বড় করেছেন তিনি। একটা লম্বা সময় একা থাকার পরে ২০০৮ সালে নীনা বিয়ে করেন বিবেক মেহরাকে। ২০২৩ সালে মাসাবার দ্বিতীয় বিয়ের সময় বিবেকের সঙ্গেই মেয়ের পাশে উপস্থিত ছিলেন ভিভ রিচার্ডসও। কিন্তু, বিবেককে নাকি প্রেমের জন্য বিয়ে করেননি নীনা। বিয়ে প্রসঙ্গে অকপট অভিনেত্রী।

Advertisement

বিয়ে না করেই মা হওয়ার কারণে সমাজের বাঁকা প্রশ্নের মুখে পড়তে হয়েছিল নীনাকে। তিনি প্রথম বার বিয়ে করেন ৪৯ বছরে। নীনার কথায়, ‘‘আমি মনে করি, ভালবাসা খুব কঠিন জিনিস। আমি সন্তানের প্রতি ভালাবাসা ছাড়া আর কোনও ভালবাসা অনুভব করতে পারি না।’’ যদিও অভিনেত্রী মনে করেন, তাঁর জীবনে বিয়েটা প্রয়োজনীয় ছিল। নীনার কথায়, ‘‘সমাজে থাকতে গেলে সমাজের কিছু নিয়ম মেনে চলতে হয়। আমি নিজের জীবন দিয়ে এটা শিখেছি।” তিনি আরও যোগ করেন, “আমি যখন কোথাও যেতাম, লোকে আমার দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে দেখত। আমি খুব অস্বস্তি বোধ করতাম। বিয়ে করে নিলে সব ঠিক হয়ে যায়। এটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু বাস্তব।’’

Advertisement
আরও পড়ুন