Neena Gupta

‘পুরুষেরা শুধু সঙ্গীর কুমারীত্ব চায়, ভারতীয়রা উদার নয়’! ভাইঝির বিয়ে নিয়ে কী জানালেন নীনা গুপ্ত?

বিয়ে, সম্পর্ক ইত্যাদি নিয়ে প্রায়ই নানা মন্তব্য করেন নীনা। প্রায়ই সেই মন্তব্য বিতর্কও তৈরি করে। এ বার নীনা বললেন, “পুরুষেরা শুধু কুমারীত্ব চায়।”

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৫
বিয়ের সংস্কৃতি নিয়ে কথা বললেন নীনা।

বিয়ের সংস্কৃতি নিয়ে কথা বললেন নীনা। ছবি: সংগৃহীত।

বিয়ে নামক প্রতিষ্ঠানে মহিলাদের কুমারীত্বকে আজও খুবই গুরুত্ব দেওয়া হয়, মনে করেন অভিনেত্রী নীনা গুপ্ত। তাঁর দাবি, মানুষের ভাবনাচিন্তার কোনও প্রগতি হয়নি। বিয়ের প্রসঙ্গ এলেই সেটা আরও স্পষ্ট করে বোঝা যায়।

Advertisement

বিয়ে, সম্পর্ক ইত্যাদি নিয়ে প্রায়ই নানা মন্তব্য করেন নীনা। প্রায়ই সেই মন্তব্য বিতর্কও তৈরি করে। এ বার নীনা বললেন, “পুরুষেরা শুধু কুমারীত্ব চায়।” সত্যিই কি আজও কুমারীত্ব নিয়ে সমাজ ভাবিত? বর্ষীয়ান অভিনেত্রীর জবাব, “কিছু কি পরিবর্তন হয়েছে? ভারতের কথা হচ্ছে নিশ্চয়ই? কে বলে, মানুষের মন এখন উদার হয়েছে? বহু বিষয় এখনও একই রকম রয়ে গিয়েছে। মাথায় ঘোমটা দিয়ে এখনও মহিলারা শ্বশুরের পা ছুঁয়ে প্রণাম করে। আমরা, উদার মানুষজন আসলে সংখ্যালঘু। আমরা ভারতের প্রতিনিধিত্ব করি না। আমরা যারা সুন্দর পোশাক পরি, সুন্দর করে কথা বলি, এটা ভারতের ছবি নয়।”

নিজের পরিবারের উদাহরণও টেনে আনেন নীনা। তিনি বলেন, “একটা উদাহরণ দিই। আমার বাবার দিকের এক আত্মীয়া মুম্বইয়ের এক পুরুষকে বিয়ে করেছিলেন। পাত্র বড় সংস্থায় চাকরি করতেন। আমার আত্মীয়া সাঁইবাবার ভক্ত। ও নিজের ঘরে সাঁইবাবার ছবি রাখতে চেয়েছিল। কিন্তু শ্বশুরবাড়ি থেকে বলে দেওয়া হয়, ওদের পারিবারিক ‘গুরু’র ছবি রাখতে হবে।” নীনা তাঁর ভাইঝির উদাহরণও দেন। বর্ষীয়ান অভিনেত্রীর ভাইঝি নাকি নিজের বিছানার পাশে নিজের পরিবারের ছবি রাখতে চেয়েছিলেন। কিন্তু সেই ‘অনুমতি’ মেলেনি শ্বশুরবাড়ি থেকে। ফলে, তাঁর দাবি বিবাহ সংক্রান্ত আলোচনায় আরও বেশি করে স্পষ্ট হয় যে আমাদের সমাজ এখনও পিছিয়ে আছে। তাঁর মন্তব্যের জন্য যদিও ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্কও।

Advertisement
আরও পড়ুন