Zubeen Garg death Case

দুর্ঘটনার আগে কী কী পান করেছিলেন, জ়ুবিন গার্গের মৃত্যুর রিপোর্টে জানাল সিঙ্গাপুর সরকার

প্রায় সাত মাস হতে চলল প্রয়াত জ়ুবিন গার্গ। তাঁর মৃত্যু ঘিরে রয়েছে নানা জল্পনা। এ বার গায়কের মৃত্যু সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করল সিঙ্গাপুর পুলিশ কোস্ট গার্ড।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১৭:২৩
জ়ুবিন গার্গ।

জ়ুবিন গার্গ। ছবি: সংগৃহীত।

স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে জ়ুবিন গার্গের। গত ১৯ সেপ্টেম্বরের ওই ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ। সিঙ্গাপুরে উত্তর-পূর্ব ভারত উৎসব-এর সাংস্কৃতিক দূত হিসাবে গিয়েছিলেন তিনি। প্রাথমিক তদন্ত এবং সিঙ্গাপুর সরকারের তরফে জানানো হয়েছে, জলের নীচে শ্বাসকষ্টই তাঁর মৃত্যুর কারণ। এ বার গায়কের মৃত্যু নিয়ে তথ্য প্রকাশ করল সিঙ্গাপুর পুলিশ কোস্ট গার্ড।

Advertisement

যদিও অসমের মানুষ এই তথ্য মানতে নারাজ। খবর, ইতিমধ্যেই প্রয়াত গায়কের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মা এবং উত্তর-পূর্ব ভারত উৎসব-এর আয়োজক শ্যামকানু মহন্ত-সহ অন্যদের বিরুদ্ধে প্রশাসনের কাছে ৪০টিরও বেশি অভিযোগ জমা পড়েছে। অসমের বিভিন্ন থানায় মহন্ত এবং শর্মার বিরুদ্ধে অব্যবস্থা এবং অবহেলার অভিযোগ আনা হয়েছে। সন্দেহ করা হয়, জ়ুবিনকে নাকি জলে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। এ বার সিঙ্গাপুর পুলিশ কোস্ট গার্ডের তরফে গায়কের মৃত্যুতে কোনও অসঙ্গতি পাওয়া যায়নি বলেই জানানো হয়। তাদের তরফে জানানো হয়েছে, মৃত্যুর সময় কেউ তাঁকে ধাক্কা দেননি। উদ্ধারকারী ও সাঁতারুরা তাঁর মুখে চেপে ধরেছিল বলেও কোনও তথ্য মেলেনি।

সিঙ্গাপুরের কর্মকর্তারা প্রকাশ করেন যে, ঘটনার সময় জ়ুবিন মারাত্মক ভাবে মত্ত অবস্থায় ছিলেন এবং সাঁতার কাটার সময় লাইফ জ্যাকেট পরতে অস্বীকার করেছিলেন। যার ফলে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ওই দিন তিনি একসঙ্গে জিন, হুইস্কি, ভডকা— একাধিক পানীয় পান করেছিলেন।

Advertisement
আরও পড়ুন