Palak Tiwari

বাবাকে ছাড়া বড় হয়েছেন! মা শ্বেতা তিওয়ারিকে কোন লড়াই করতে দেখেছেন? শৈশব নিয়ে কী বললেন পলক?

শৈশবে দেখেছেন বাবা-মায়ের বিচ্ছেদ। তার পরে পলক তিওয়ারির জীবনে এসেছে নানা চড়াই-উতরাই। বাবাকে ছাড়াই বড় হয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১৮:৫১
মায়ের লড়াই দেখেছেন পলক!

মায়ের লড়াই দেখেছেন পলক! ছবি: সংগৃহীত।

শৈশবে দেখেছেন বাবা-মায়ের বিচ্ছেদ। তার পরে পলক তিওয়ারির জীবনে এসেছে নানা চড়াই-উতরাই। বাবাকে ছাড়াই বড় হয়েছেন তিনি। একাকী মাকে লড়াই করতে দেখেছেন। কেমন ছিল সেই দিনগুলো? শ্বেতা তিওয়ারির কন‍্যা পলক সম্প্রতি নিজের ছোটবেলার অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি কথা বলেছেন।

Advertisement

সাক্ষাৎকারে তিনি জানান, বাবা ছাড়াই বড় হলেও কোনও দিন তাঁর মনে হয়নি যে, জীবনে কোনও ঘাটতি আছে। কারণ, পরিবারের ভালবাসা তাঁকে সবসময় আগলে রেখেছে। পলক বলেন, “আমাকে এই বিষয়টা কখনও কষ্ট দেয়নি। একটা বাচ্চা যেমন পরিবেশে বড় হয়, সে সেটাকেই স্বাভাবিক বলে মনে করে। আমার কোনওদিন মনে হয়নি যে, আমার জীবনে কোনও কিছুর অভাব আছে।”

পলক জানান, তিনি এমন একটি পরিবারে বড় হয়েছেন যেখানে সব সময়ে মানুষের ভিড় থাকত। সেখানে ভালবাসা আর যত্ন ছিল। তাঁর কথায়, “আমার দিদা ছিলেন, মা ছিলেন, পুরো পরিবার ছিল। বাড়িতে লোকজন থাকত। তাই কোনও অভাব অনুভব করিনি।”

পলক আরও জানান, তাঁর মা শ্বেতা তাঁকে আগলে রেখেছেন। পলকের কথায়, “এক বার কেউ বলেছিলেন যে, আমার বাবা নেই। খুব খারাপ ভাবেই বলেছিলেন। আমি মাকে বলতেই, মা সেই ব্যক্তির বাড়িতে গিয়ে জবাব দিয়েছিলেন। আমার মা আর দিদাই যে আমার পরিবার, সেটা বুঝিয়ে দিয়েছিলেন।”

পলক জানান, দিদার সঙ্গে তাঁর সম্পর্ক খুবই গভীর। ছোটবেলায় শ্বেতা কাজে ব্যস্ত থাকতেন। তাই দিদাই মূলত পলককে বড় করেছেন। দিদাই তাঁকে সব শিখিয়েছেন। দিদার সঙ্গে নিজের অনেক মিলও খুঁজে পান পলক।

উল্লেখ্য, পলকের নতুন সিরিজ় ‘লুক্খে’ ৮ মে থেকে প্রাইম ভিডিয়োয় দেখা যাচ্ছে। পলক ছাড়াও অভিনয় করেছেন কিং, রাশি খন্না প্রমুখ।

Advertisement
আরও পড়ুন