Patralekhaa Bodyshaming

‘বাড়িতে বসে গোটা পাহাড় খেয়ে ফেলিনি’, মা হওয়ার পরে বেড়েছে ওজন! কটাক্ষের মুখে পত্রলেখা, কী জবাব দিলেন?

সম্প্রতি পত্রলেখাকে দেখা যায় একেবারে সাদামাঠা সাজে। মেয়ের জন্মের পরে সে ভাবে তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। অনেক দিন পরে পত্রলেখাকে দেখেই অবাক অনেকেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৩:৫১
ওজন বেড়েছে পত্রলেখার! কটাক্ষ শুনে কী জবাব দিলেন তিনি?

ওজন বেড়েছে পত্রলেখার! কটাক্ষ শুনে কী জবাব দিলেন তিনি? ছবি: সংগৃহীত।

নায়িকা মানেই তাঁর চেহারার গড়ন হবে ছিপছিপে। চোখ, নাক, ঠোঁট—সব হতে হবে ‘পারফেক্ট’, এমনই ধারণা অনেকের মনে। তাই অভিনেত্রীদের চেহারায় একটু বদল ঘটলেই নানা ধরনের মন্তব্যের সম্মুখীন হতে হয় তাঁদের। মেয়ে আরাধ্যা বচ্চনের জন্মের পরে ঐশ্বর্যা রাইকে যেমন বিপুল সমালোচনার মুখে পড়তে হয়েছিল। ঠিক তেমন পরিস্থিতির সম্মুখীন পত্রলেখা। কটাক্ষের কী জবাব দিলেন অভিনেত্রী?

Advertisement

সম্প্রতি পত্রলেখাকে দেখা যায় একেবারে সাদামাঠা সাজে। গত নভেম্বরে মেয়ের জন্মের পরে সে ভাবে প্রকাশ্যে তাঁকে দেখা যায়নি। অনেক দিন পরে পত্রলেখাকে বাইরে দেখেই অবাক অনেকে। বিশেষত অভিনেত্রীর চেহারার পরিবর্তন যেন একেবারেই মেনে নিতে পারছে না দর্শকের একাংশ। তাই পত্রলেখার চেহারা নিয়ে নানা ধরনের মন্তব্য উড়ে এসেছে। তাতেই বিরক্ত অভিনেতা রাজকুমার রাও-এর স্ত্রী।

পত্রলেখা নিজের সমাজমাধ্যমে লেখেন, “হ্যাঁ, আমার ওজন অনেকটা বেড়েছে। সদ্য মা হয়েছি। আপনাদের মন্তব্য পড়ে তো মনে হচ্ছে, এই বিষয়টা আপনাদের কাছে খুবই অস্বাভাবিক। না, আমি বসে বসে কোনও পাহাড় খেয়ে নিইনি। এক দিকে সন্তানের জন্ম দিয়েছি। সঙ্গে আবার দুটি ছবির প্রযোজনাও করেছি। এগুলো খুব একটা সহজ কাজ বলে আমার মনে হয় না। এর মধ্যে ওজন ঝরাতে পারলে কি আমি তা করতাম না?” সবাইকে তিনি অনুরোধ জানিয়েছেন, যেন সকলে একটু নমনীয় হয়। শুধু পত্রলেখা নন, এর আগে অনেক অভিনেত্রীকেই চেহারার গড়ন নিয়ে অনেক মন্তব্য সহ্য করতে হয়েছে।

Advertisement
আরও পড়ুন