Shah Rukh Khan-Deepika Padukone King shooting

ফাঁস হয়ে গেল ‘কিং’ ছবিতে দীপিকা ও শাহরুখের শুটিং দৃশ্য! সেটে কি স্ত্রীর সঙ্গে রয়েছেন রণবীরও?

‘কিং’ ছবিতে রয়েছেন দীপিকা। ছবির সেট থেকে এ বার ছড়িয়ে পড়ল একটি দৃশ্যের ছবি। সম্প্রতি দ্বিতীয় বারের জন্য অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করেছেন দীপিকা। এর মধ্যেই কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১২:৫৫
রণবীরকে সঙ্গে নিয়ে শাহরুখের শুটিং সেটে গিয়েছেন দীপিকা?

রণবীরকে সঙ্গে নিয়ে শাহরুখের শুটিং সেটে গিয়েছেন দীপিকা? ছবি: সংগৃহীত।

আট ঘণ্টার বেশি কাজ করবেন না। এই শর্ত দিয়ে বেশ কিছু কাজ থেকে বাদ পড়েছিলেন দীপিকা পাড়ুকোন। তা নিয়ে চলেছে দীর্ঘ বিতর্ক। কিন্তু শাহরুখ খানের ছবিতে তিনি থাকবেন না, তা এখন কমই হয়! বলি বাদশা নিজেই বলেছেন, দীপিকা তাঁর ছবির ‘লাকি চার্ম’। সেই ধারা বজায় রেখেই ‘কিং’ ছবিতেও থাকছেন দীপিকা। ছবির সেট থেকে এ বার ছড়িয়ে পড়ল একটি দৃশ্য। সম্প্রতি দ্বিতীয় বারের জন্য অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করেছেন দীপিকা। এর মধ্যেই কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

Advertisement

দিনকয়েক আগে রণবীর সিংহের সঙ্গে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল দীপিকাকে। জল্পনা তৈরি হয়েছিল, কোথায় যাচ্ছেন স্বামী-স্ত্রী। অবশেষে স্পষ্ট, কেপ টাউনের উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁরা। সেখানেই শাহরুখের সঙ্গে শুটিং করছেন দীপিকা। অভিনেত্রীর পরনে দেখা যাচ্ছে সোনালি রঙের লম্বা গাউন। সেই সঙ্গে খোলা চুল, কানে দুল। অন্য দিকে শাহরুখ পরেছেন স্ট্রাইপ়ড শার্ট ও কালো প্যান্ট, চোখে চশমা। ফের দুই তারকার রসায়ন ধরা পড়েছে সেই ছবিতে। ছবিটি মুহূর্তে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।

চলছে শুটিং।

চলছে শুটিং। ছবি: সংগৃহীত

‘কিং’ ছবিতে একটি ক্যামিয়ো দৃশ্যে দেখা যাবে দীপিকাকে। আরও একটি প্রশ্ন উঠছে এর মধ্যে। অনুরাগীদের অনুমান, শুটিং সেটে দীপিকার সঙ্গে রয়েছেন রণবীরও। কারণ, বিমানবন্দরে রণবীরকেও তাঁর সঙ্গে দেখা গিয়েছিল। অন্তঃসত্ত্বা স্ত্রীকে সামাল দিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। তাই অনুরাগীরা মনে করছেন, শুটিং সেটেও স্ত্রীর খেয়াল রাখতে সঙ্গে রয়েছেন রণবীর। এমনকি অনেকের অনুমান, শুটিংয়ের পরে হয়তো দক্ষিণ আফ্রিকার কেপ টাউন ঘুরে দেখবেন তারকাদম্পতি। কন্যা দুয়াকে দাদু-ঠাকুরমার কাছে রেখে এসেছেন বলেও ধরে নিচ্ছেন অনুরাগীরা।

‘কিং’ ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলওয়াত।

Advertisement
আরও পড়ুন