Tollywood Gossip

প্রথম ধারাবাহিক দিয়েছিল খ্যাতি, তার পরে, চূড়ান্ত হয়েও বাতিল হল কাজ, ভেঙে পড়লেন নায়িকা!

না চাইতেই পেয়ে গিয়েছিলেন অনেক কিছু। রাতারাতি নায়িকা হয়ে গিয়েছিলেন। কিন্তু একটা ধারাবাহিকের পর তিনি যা-ই করেছেন, কোনওটাই সে ভাবে আর ছাপ ফেলেনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ২১:১৫
চূড়ান্ত হওয়া কাজ হাতছাড়া হওয়ার মনখারাপ নায়িকার!

চূড়ান্ত হওয়া কাজ হাতছাড়া হওয়ার মনখারাপ নায়িকার! ছবি: সংগৃহীত।

ভাল সুযোগ, ভাল পারিশ্রমিক কে না চান? কেউ কেউ না চাইতেই পেয়ে যান। কেউ আবার অনেক কষ্ট করেও নিজের লক্ষ্যে পৌঁছোতে পারেন না। ঠিক এমনই কিছু ঘটেছে ছোটপর্দার এক জনপ্রিয় নায়িকার সঙ্গে। না চাইতেই পেয়ে গিয়েছিলেন অনেক কিছু। রাতারাতি নায়িকা হয়ে গিয়েছিলেন। কিন্তু একটা ধারাবাহিকের পর তিনি যা-ই করুন না কেন, তা সে ভাবে আর ছাপ ফেলেনি। এমনকি তৈরি হওয়া কাজও ঘেঁটে গিয়েছে।

Advertisement

তাঁকে নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা অনেক দিনের। প্রথম ধারাবাহিকেই দর্শকের মনে জায়গা করে নেন নায়িকা। বহু দিন সম্প্রচারিত হয়েছিল সেই কাহিনি। সেই ধারাবাহিক শেষ হওয়ার পরে অনেকেই ভেবেছিলেন ছোটপর্দায় নিজের জমি শক্ত করে ফেলবেন। কিন্তু তার পরে যে কয়েকটি ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন কোনওটাই সে ভাবে আলোচিত হয়নি।

এখন নাকি আরও সমস্যা রয়েছেন সেই নায়িকা। এক নামী প্রযোজনা সংস্থার সঙ্গে সব ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সবটা ওলট-পালট হয়ে যায়। আপাতত তাই সে ভাবে কোনও কাজই করছেন না তিনি। চ্যানেলের তরফেও নাকি তাঁকে কথা দেওয়া হয়েছে, নতুন কোনও কাজ তাঁকে দেওয়া হবে। সেই আশাতেই আপাতত কাজের অপেক্ষায় দিন গুনছেন অভিনেত্রী।

Advertisement
আরও পড়ুন