Rahul Arunoday Banerjee Death

রাহুলের সঙ্গে তালসারিতে শুটিং করছিলেন শ্বেতা, সিদ্ধার্থও! এই পরিস্থিতিতে কেমন আছেন তাঁরা?

২৯ মার্চ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে নানা ধোঁয়াশা। সেই দিন শুটিংয়ে উপস্থিত ছিলেন শ্বেতা মিশ্র এবং সিদ্ধার্থ সেন। তাঁরা কেমন আছেন?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ০৯:০০
Rahul Arunaday Banerjee’s sudden demise now what is the condition of his co actress Sweta Mishra and actor Siddharth Sen

এখন কেমন আছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সহ-অভিনেতা শ্বেতা মিশ্র এবং সিদ্ধার্থ সেন? ছবি: সংগৃহীত।

তালসারিতে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানা ধোঁয়াশা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে যে, জলে ডুবেই মৃত্যু হয় অভিনেতার। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় শুটিংয়ে উপস্থিত ছিলেন ধারাবাহিকের নায়িকা শ্বেতা মিশ্র এবং আর এক অভিনেতা সিদ্ধার্থ সেন। তাঁরা এখন কেমন আছেন?

Advertisement

দুর্ঘটনার দিনেই শ্বেতার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল রাতের দিকে। যেখানে বোঝা যাচ্ছিল, রাহুলের মৃত্যুর ঘটনায় কতটা প্রভাব পড়েছে নায়িকার মানসিক স্বাস্থ্যের উপরে। তার পর থেকে অনেক বার যোগাযোগের চেষ্টা করা হলেও শ্বেতা বা সিদ্ধার্থকে ফোনে পাওয়া যায়নি। তবে ঘনিষ্ঠদের থেকে জানা গিয়েছে, দু’জনেই খুব ভেঙে পড়েছেন।

শ্বেতা এখনও কারও সঙ্গে কথা বলার অবস্থায় নেই। বাড়ি ফিরে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। ওষুধ চলছে। অন্য দিকে সিদ্ধার্থও মানসিক ভাবে ভেঙে পড়েছেন। একই ভাবে অভিনেতার পরিবারের সবাই খুবই চিন্তিত হয়ে পড়েন। কলকাতার বাইরে থাকেন সিদ্ধার্থের বাবা। এই ঘটনার পরে তড়িঘড়ি কলকাতায় ফেরেন। অভিনেতাও নাকি চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। কিন্তু, এখনও চোখের সামনে ঘটে যাওয়া সেই ঘটনা মেনে নিতে পারেননি দু’জনের কেউ। ঘুমোতে গেলেও নাকি মাঝে মাঝে চমকে উঠছেন তিনি, এমনটাই দাবি ঘনিষ্ঠ সূত্রের।

২৯ এপ্রিল তালসারিতে রাহুলের সঙ্গে শুটিং করছিলেন তাঁরা দু’জনেই। চিত্রনাট্য অনুযায়ী ওই দৃশ্য থেকেই সিদ্ধার্থের চরিত্রের যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু সবটা যে এই ভাবে ওলটপালট হয়ে যাবে, কেউ দুঃস্বপ্নেও ভাবেননি। তালসারিতে রাহুলের সঙ্গে কী ভাবে ঘটে গেল এমন মর্মান্তিক ঘটনা? সেই উত্তরই খুঁজছে গোটা টলিউড।

Advertisement
আরও পড়ুন