Samantha Ruth Prabhu Dating

শ্যামলীর প্রাক্তন স্বামীর সঙ্গে দুবাইয়ে ঘুরছেন সামান্থা, ছবি প্রকাশ্যে আসতেই ফুঁসে উঠলেন বাঙালি কন্যে

সম্প্রতি দুবাই যান সামান্থা। সেখানে রাজের সঙ্গে হাত ধরে থাকার একটা ঝলক সামনে আনেন। তাতেই প্রতিক্রিয়া এল রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলীর তরফে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৭
প্রাক্তন স্বামীর সঙ্গে সামান্থাকে দেখে কী প্রতিক্রিয়া শ্যামলীর?

প্রাক্তন স্বামীর সঙ্গে সামান্থাকে দেখে কী প্রতিক্রিয়া শ্যামলীর? ছবি: সংগৃহীত।

দীর্ঘ দিন পরে কাউকে মন দিয়েছেন সামান্থা রুথ প্রভু। গত কয়েক দিন ধরে এই জল্পনা বিনোদন দুনিয়ায়। নাগ চৈতন্যের সঙ্গে ২০২১ সালে বিবাহবিচ্ছেদ হয় দক্ষিণী নায়িকার। তার পরে চলে গিয়েছে অনেকটা সময়। নাগকে ভুলে অবশেষে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন সামান্থা। তবে সামান্থা বা রাজ কেউই এখনও কোনও মন্তব্য করেননি। যদিও সামান্থার মনের নাগাল যে রাজ পেয়েছেন তা তাঁদের ছবি দেখলে বোঝা যায়। সম্প্রতি দুবাই যান সামান্থা সেখানে রাজের সঙ্গে হাত ধরে থাকার একটা ঝলক সামনে আনেন। তাতেই প্রতিক্রিয়া এল রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলীর তরফে।

Advertisement

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে শ্যামলী লেখেন, ‘‘প্রতিপক্ষ যতই বুদ্ধিহীন হোক, তোমার উত্তর যেন বুদ্ধিদীপ্ত হয়।’’ এখানেই থেমে যাননি রাজের প্রাক্তন স্ত্রী। তিনি লেখেন, ‘‘সব কিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছি। তোমার উপর যাতে কোনও কিছুর প্রভাব না পড়ে, নিজেকে এতটাই নির্লিপ্ত করে নাও।’’

এই প্রথম নয়। এর আগেও অন্য একটি পোস্টে তিনি লেখেন, “যাঁরা আমাকে নিয়ে ভাবেন, আমাকে দেখেন, আমাকে নিয়ে কথা বলেন, আমার বিষয়ে পড়েন ও লেখেন তাঁদের সকলকে আমার ভালবাসা ও শুভ কামনা।” পোস্টে কারও নাম উল্লেখ করেননি শ্যামলী। তবে রাজের সঙ্গে সামান্থা ঘনিষ্ঠ ছবি ভাগ করে নেওয়ার পরেই শ্যামলীর এই পোস্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২১-এ নাগের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় সামান্থার। নাগ এখন শোভিতা ধুলিপালার সঙ্গে বিবাহিত। অবশেষে রাজকেই মন দিয়েছেন সামান্থা। তবে বিয়ের আগেই তাঁরা নাকি একত্রবাস করবেন। ইতিমধ্যেই বাড়ি খোঁজা শুরু করেছেন।

Advertisement
আরও পড়ুন