Rajeev Khandelwal

অরিজিতের দেখানো পথেই হাঁটছেন অভিনেতা রাজীব , অভিনয় ছেড়ে কোন পেশা বেছে নিলেন?

অভিনয় প্রশংসিত হলেও বড়পর্দার নায়ক হিসাবে পরিচিতি পাওয়া হয়নি রাজীবের। এ বার অভিমানে অভিনয় ছেড়ে বেছে নিলেন কোন পেশা!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৮
রাজীব খন্ডেলওয়াল

রাজীব খন্ডেলওয়াল ছবি: সংগৃহীত।

তাঁকে এখনও ক্যাপ্টেন রাজবীর কিংবা ‘কহিঁ তো হোগা’র সুজল হিসেবে মনে রেখেছেন দর্শক। তিনি রাজীব খন্ডেলওয়াল। একদা হিন্দি টেলিভিশনের চর্চিত ও জনপ্রিয় মুখ। ‘আমির’ ছবির মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ। অভিনয় প্রশংসিত হলেও তিনি বড় পর্দার নায়ক হিসাবে পরিচিতি পাওয়া হয়নি রাজীবের। এ বার অভিমানে অভিনয় ছাড়লেন রাজীব!

Advertisement

সম্প্রতি প্লেব্যাক গানের জগত থেকে অবসর ঘোষণা করেছেন গায়ক অরিজিৎ সিংহ। এ বার নিজেকে অভিনয় থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা করলেন রাজীব! সম্প্রতি অভিনেতা নিজের একটি ছবি দেন। সেখানে তার পরনে কালো কোট, আদালত চত্বরে তোলা এই ছবি রাজীব লেখেন, ‘‘সারাজীবন যেটা করতে চেয়েছিলাম সেটা করছি। আপনারা কি জানালেন ইন্ডিয়ান পেনাল কোড বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা হয়ে গিয়েছে।’’

অভিনেতা সরাসরি অভিনয় ছাড়ার ঘোষণা না করলেও নানা ইঙ্গিত দিয়েছেন। কেরিয়ারে ঊর্ধ্বমুখী থাকাকালীন টেলিভিশন ছাড়েন তিনি। বড় পর্দায় কাজ করে ফের সঞ্চালক হয়ে ফিরে আসেন ছোট পর্দায়। তবু বার বার আক্ষেপ প্রকাশ করেন, ইন্ডাস্ট্রি তাঁকে পূর্ণ রূপে ব্যবহার করেনি। সেই আক্ষেপ থেকেই কি তবে এমন সিদ্ধান্ত! ধোঁয়াশা রয়ে গিয়েছে।

Advertisement
আরও পড়ুন