Drug Smuggling

ভারত-বাংলাদেশ সীমান্তে নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের সময় ধৃত, পুলিশের চলন্ত গাড়ি থেকে লাফিয়ে চম্পট দিলেন অভিযুক্ত

নিয়ম মাফিক স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে গিয়েছিল পুলিশ। স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ফেরার পথে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে চম্পট দেন জাকির।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ০০:৩১
রানিনগর থানা।

রানিনগর থানা। —প্রতীকী চিত্র।

ভারত-বাংলাদেশ সীমান্তে নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের সময়ে বিএসএফের হাতে ধরা পড়েছিলেন এক ব্যক্তি। পরে ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। আদালতের নির্দেশে পুলিশ হেফাজত হয় অভিযুক্তের। স্থাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। হাসপাতাল থেকে থানায় ফেরার পথে চলন্ত গাড়ি থেকে লাফ মেরে চম্পট দেন অভিযুক্ত। মঙ্গলবার মুর্শিদাবাদের রানিনগরের ঘটনা।

Advertisement

সীমান্তে নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের অভিযোগে সম্প্রতি বিএসএফ পাকড়াও করেছিল রানিনগর থানার সীমান্তবর্তী কাহারপাড়া এলাকার বাসিন্দা জাকির শেখকে। পরে অভিযুক্তকে রানিনগর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছিল। মঙ্গলবার জাকিরকে বহরমপুর আদালতে পেশ করা হলে বিচারক তাঁর পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আদালতের নির্দেশ মেনে নিয়ম মাফিক স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে গিয়েছিল পুলিশ। স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ফেরার পথে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে চম্পট দেন জাকির।

পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত পলাতকের কোনও খোঁজ মেলেনি। তল্লাশি চলছে।

Advertisement
আরও পড়ুন