Rajpal Yadav Cheque bounce Case

সোনু, অজয়দের থেকে কত টাকা পেয়েছেন রাজপাল? বলিউডের আর্থিক সাহায্য নিয়ে কী জানালেন তিনি?

তিহাড়ে বিশেষ কোনও সুবিধা পাননি রাজপাল। অন্য বন্দিরা যে ভাবে থাকেন, সেই ভাবেই তিনিও ছিলেন। একই খাবার খেতেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১২
সোনু, অজয়দের থেকে কত সাহায্য পেলেন রাজপাল?

সোনু, অজয়দের থেকে কত সাহায্য পেলেন রাজপাল? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মঙ্গলবার তিহাড় জেল থেকে বেরিয়ে এসেছেন রাজপাল যাদব। ৯ কোটি টাকার ঋণ নিয়ে ফেরত দিতে না পারায় তিহাড় জেলে আত্মসমর্পণ করেছিলেন তিনি। সেই সময়ে বলিউডের অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন তাঁর দিকে। সোনু সুদ, অজয় দেবগন, সলমন খান-সহ বহু অভিনেতার নাম উঠে আসে। তাঁরা কত টাকা দিয়ে সাহায্য করেছেন রাজপালকে? কী জানালেন অভিনেতা?

Advertisement

সোনু এক পোস্টে লিখেছিলেন, “আমাদের দেশের অন্যতম শক্তিশালী অভিনেতা হলেন রাজপাল। কিন্তু মাঝে মাঝে সময় এমন আসে, যখন সবকিছু ওলট-পালট হয়ে যায়। আমার ছবিতে রাজপাল অভিনয় করবেন। আমার মনে হয় এটাই সঠিক সময় পরিচালক, প্রযোজক, অভিনেতাদের এক হওয়ার।” এর পরে বলিউডের আরও বেশ কয়েক জন অভিনেতা সাহায্যের জন্য এগিয়ে আসেন। কিন্তু ঠিক কত টাকার সাহায্য পেয়েছেন, তা নিয়ে মুখ খোলেননি রাজপাল।

বলিউডের সাহায্য নিয়ে কোনও কথাই প্রকাশ করেননি তিনি। কিন্তু তিহাড় জেলে আত্মসমর্পণ করার আগে তিনি বলেছিলেন, “যাঁরা আমাকে সাহায্য করেছেন আগে, তাঁরা আরও একবার সাহায্য করুন আমাকে। এটাই আমার অনুরোধ।” মঙ্গলবার স‌ংশোধনাগার থেকে বেরিয়ে রাজপাল বলেন, “জেলে তো সাধারণ মানুষ ও সম্মানীয় ব্যক্তিদের মধ্যে ভেদাভেদ করা হয় না।” আর সেই কারণেই আরও বেশি করে জেল সংস্কারের প্রয়োজন বলে তাঁর মনে হয়।

তিহাড়ে বিশেষ কোনও সুবিধা পাননি রাজপাল। অন্য বন্দিরা যে ভাবে থাকেন, সেই ভাবেই তিনিও ছিলেন। একই খাবার খেতেন। ঘড়ি ধরে খাবার দেওয়া হত। তবে তাঁকে দেখার জন্য অপেক্ষা করে থাকতেন অন্য বন্দিরা। এ ছাড়া তিনি বলেন, “আমি আদালতের প্রতিটি শুনানিতে ছিলাম, আগামী দিনে সব শুনানিতে উপস্থিত থাকব। আমি ১৫০ কোটি মানুষের থেকে যে ভালবাসা পেয়েছি, তা ভাষায় প্রকাশ করার নয়। ধন্যবাদ আদালতকে আমার পক্ষের সত্যটা তুলে ধরার সুযোগ দেওয়ার জন্য।’’

Advertisement
আরও পড়ুন